ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে বেত্রাঘাত করে জখম : প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৯২
চুয়াডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে বেত্রাঘাত করে জখম : প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী ছাত্র আবিদ হাসানকে প্রাইভেট শিক্ষক বেত্রাঘাত করে গুরুতর আহত করেছে। গতকাল রোববার বিকালে শহরের কানাপুকুর পাড়ায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রাইভেট শিক্ষক কিরণ বিশ্বাসের বিরুদ্ধে সদর থানায় রাতে মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্র আবিদ হাসান চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়ার সোহেল আহম্মেদের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, বেত্রাঘাতে আহত শারীরিক প্রতিবন্ধী ছাত্র চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। বেশ কয়েক দিন ধরে আবিদ হাসান জ্বরে আক্রান্ত হওয়ার কারণে স্কুল ও প্রাইভেট কামাই হয়। রোববার বিকালে আবিদ সুস্থ হয়ে প্রাইভেট শিক্ষক কিরনের কাছে পড়তে যায়। কোন কারণ ছাড়াই প্রাইভেট শিক্ষক কিরণ তাকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেন। আবিদ হাসানের সমস্ত শরীর বেত্রাঘাতের আঘাতে দেগে যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, আহত ছাত্রের পিতা বাদি হয়ে রাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামি ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মতবিনিময়
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলার চারটি উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গার সাংবাদিকরা। প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহার আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরুন্নবী, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক পিপুল, জীবননগর প্রেসক্লাব প্রতিনিধি কামাল সিদ্দিকী প্রমুখ। বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী যুবলীগের প্রতিপক্ষ দুটি গ্রুপের বিরোধের জের ধরে একপক্ষ শহরে সশস্ত্র মিছিল করার সময় বেলা দেড়টার দিকে একদল অস্ত্রধারী প্রেসক্লাবে ঢুকে ভাংচুর করে এবং চার সাংবাদিককে মেরে জখম করে।

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বিক্ষোভ মিছিল ও সামবেশ

জাতীয়তাবাদী যুবদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ দলীয় নেতাকর্মিদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদলে দুটি অংশ। সোমবার বেলা সাড়ে ১১টায় যুবদলের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতি চত্বরে সমাবেশ করে যুবদল। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ডাবু, যুগ্ম আহ্বায়ক কোমাররম হোসেন, সাইফুর রশিদ ঝন্টু প্রমুখ।
অন্যদিকে একই সময়ে যুবদলের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলার নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুমুরিয়ায় অপ্রধান শষ্য উৎপাদনে ৫দিন ব্যাপি প্রশিক্ষণ পরবর্তী সংবাদ ঝালকাঠিতে যুবদলের দু’গ্রুপের সংর্ঘষে আহত ১০ : আটক…