ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে যুবদলের দু’গ্রুপের সংর্ঘষে আহত ১০ : আটক ২

খবর টি পড়েছেন : ১৮৭
ঝালকাঠিতে যুবদলের দু’গ্রুপের সংর্ঘষে আহত ১০ : আটক ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিয়ে দু’গ্রপের সংঘর্ষে কমপক্ষে ১০ আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ২যুবদল কর্মীকে আটক করেছে । ২৭ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ফায়ারসর্ভিস মোড়ে এ ঘটনা ঘটে। যুবদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের সভাপতি-সম্পাদক গ্রুপ ও আহবায়ক গ্রুপ পৃথক কর্মসূচী পালন করে। আহবায়ক গ্রুপ শহরের ফায়ারসার্ভিস মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। এর আগে শহরের কামারপট্টি এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের সভাপতি-সম্পাদক গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকীর পৃথক কর্মসূচি পালন করে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জানান, আমার সভাপত্বিতে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা চলাকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদারের নেতৃত্বে প্রায় ২০ জনের বেশী নেতা-কর্মী অফিসে এসে হামলা চালিয়ে চেয়ার ও আসবাবপত্র ভাংচু করে। এ সময় তাদের হামালায় কমপক্ষে ১০জন আহত হয়েছে । ঝালকাঠি সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন জানান, এ ঘটার সাথে জড়িত সন্দেহে মিজানুর রহমান ও রফিক মিয়া নামের দুই যুবদলকর্মীকে আটক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী ছাত্রকে বেত্রাঘাত করে জখম :… পরবর্তী সংবাদ পাইকগাছায় সংঘর্ষের ঘটনায় আ’লীগের দেড়শতাধিক নেতাকর্মীকে আসামী করে…