নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠিত হয়েছে। সোমবার সিংড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক ইসাহক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে আলহাজ্ব মহসীন আলম (দৈনিক সরেজমিন) সভাপতি, সাইফুল ইসলাম (দৈনিক আমার দেশ, ভোরের ডাক) সাধারণ সম্পাদক ও কুরবান আলী (দৈনিক রাজবার্তা) কে সাংগঠনিক সম্পাদক করে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, অধ্যাপক আখতারুজ্জামান ( ডেইলি আর্থ ও নাটোর কণ্ঠ) সহ-সভাপতি, অধ্যাপক হারুন অর রশিদ (ওয়ান নিউজ বিডি ডট কম) যুগ্ম সাধারণ সম্পাদক, নূর-ই-আসাফুদ্দৌলা (দৈনিক সংগ্রাম ও বিএনএস নিউজ) অর্থ সম্পাদক, আবু সাঈদ পলাশ (দৈনিক দিনকাল ও বগুড়া) দপ্তর সম্পাদক, নির্বাহী সদস্য এসএম ইসাহক আহমেদ, ফজিলাতুননেছা, ডেইজি আহমেদ ও আব্দুল মালেক।




