গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার বাজার রোড থেকে বিক্রির সময় ১০৫ পিছ ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। এরা হচ্ছে উপজেলার চান্দশী গ্রামের মৃত ফজর আলী ছেলে মোঃ নজরুল ইসলাম (২৫) ও বীরঘাটাইল গ্রামের আইয়ুব আলির ছেলে রিপন মিয়া (২৪)।

ঘাটাইল থানার পরিদর্শক (এস.আই) মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের জন্য এলাকার বাজার রোডে অবস্থান করে। এসময় তারা বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় তাদের দেহ তল্লাশি করে ১০৫পিছ ইয়াবাসহ ওই দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ঘাটাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।




