ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঙালি সবসময় ইতিহাস সৃষ্টি করে : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ২:৪৩ অপরাহ্ণ

PMশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি সবসময় ইতিহাস সৃষ্টি করে। বাঙালি আবার নতুন ইতিহাস সৃষ্টি করবে। তিনি ২৬ মার্চ বুধবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের জাতীয় সঙ্গীত, যে সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের ভালোবাসা জানাই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। যে জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীনতার চেতনাকে অগ্নিশিখায় প্রজ্বলিত করে, সেই জাতীয় সঙ্গীত লাখো কণ্ঠে আমরা গাইব- যা ইতিহাস হয়ে থাকবে।’ এরপর লাখো বাঙালির সঙ্গে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার এই ইতিহাস আমাদের জাতীয়তাবোধ, দেশপ্রেম গিনেস বুকে রেকর্ড হয়ে থাকবে। তিনি বলেন, সারাবিশ্ব জানতে পারবে, এ জন্য আজ এখানে সবাই সমবেত হয়েছি।
সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতার চেতনা জাগ্রত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে। আয়োজনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, এ প্যারেড স্কয়ারে নয়, এর বাইরেও সমগ্র দেশে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। এমনকি প্রবাসে যারা রয়েছেন, তারাও এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!