ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, মানবতা, গণতন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ইবলিশ শয়তানের চ্যালারা সাপের ন্যায় বিশ্বাসঘাতক। মন্ত্রী তাদের ফণা ও ছোবল থেকে এদেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ পাবনার আটঘরিয়া কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ আটঘরিয়া উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি. এবং প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকু এম.পি.।
উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন ২০১৪ এর প্রথম অধিবেশনের সভাপতি আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতন এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শামসুল হক টুকু, পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক চুন্নু, প্রবীণ নেতা এডভোকেট আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, আবুল কালাম আজাদ বাবু, আবদুল হামিদ মাস্টার, বাবু চন্দন কুমার চক্রবর্তী, এডভোকেট বিজয় ভূষণ রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বেলায়েত আলী বিল্লু, সরদার মিঠু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আঃ আহাদ, শেখ রাসেল আলী মাসুদ প্রমুখ দলীয় নেতাকর্মী বক্তব্য রাখেন।




