ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে গ্রীন হার্ট স্কুলের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান

খবর টি পড়েছেন : ১৮০
পীরগঞ্জে গ্রীন হার্ট স্কুলের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে উপজেলা সদরে অবস্থিত গ্রীন হার্ট গার্ডেন স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়মিত চিকিৎসা সেবার অংশ হিসেবে গতকাল শনিবার সকালে এমবিবিএস ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়।
এতে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আরিফ-উর-রহমান স্বাস্থ্য পরীক্ষা করেন ও চিকিৎসা পত্র প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক আজমগীর খান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক ও দৈনিক যুগের আলো ও শ্যামল বাংলা ২৪ এর উপজেলা প্রতিনিধি আব্দুল করিম সরকার প্রমুখ।

Shamol Bangla Ads

পীরগঞ্জে মদ গাজা ফেন্সিডিল ও তাসের আসর জমজমাট

রংপুরের পীরগঞ্জে থানা সদর সহ উপজেলার সর্বত্র মদ.গাজা, ফেন্সিডিল ও তাসের আসর জমজমাটভাবে বৃদ্ধি পেয়েছে মর্মে গুরুত্বর অভিযোগ উঠেছে।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, উপজেলা সদরের প্রজাপাড়া নিরিবিলি মোড়, স্লুইস গেট বৈরাগী পাড়া, জামতলা, সোনাকান্দর, মিলনপুর, চতরা, খালাশপীর, খয়েরবাড়ি, লালদিঘী, লালদিঘী মেলা, মাদারগঞ্জ, ধাপেরহাট, শানেরহাট, জাহাঙ্গীরাবাদ, পাচগাছি, কালসারডারা বাজার, বটতলীর বাজার, মাদারহাট সহ আরও বেশ কয়েকটি পয়েন্টে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, মদ, গাঁজা ও নিষিদ্ধ নেশা জাতীয় পন্য। দুর-দুরান্ত থেকে রং-বেরংয়ের মোটরসাইকেল হাকিয়ে প্রতিদিন শত শত যুবক এসে ওইসব নেশা জাতীয় পন্য প্রকাশ্য দিবালোকে সেবন করে চলে যাচ্ছেন। মাঝে মাঝে ২ / ১ টি নেশাজাতীয় পন্য পুলিশ ধরলেও তা যেন সমূদ্র থেকে ১ ফোটা পানি তুলে আনার মতো। এছাড়াও চুরি, ছিনতাই, রাহাজানি চরমভাবে বেড়ে গেছে বলে জানালেন বেশ কয়েকজন এলাকাবাসী। সমপ্রতি বড়দরগা ফিলিং ষ্টেশন ,পুলিশ ফাড়ি থেকে ১০০ গজের মধ্যে হলেও এখানে বড় ধরনের ডাকাতি সংঘটিত হয়েছে। অথচ এতে পুলিশের ভুমিকা ছিল রহস্যজনক। গত শুক্রবার রাত্রে ৪/৫ জন নিরীহ যুবককে গ্রেফতার করে থানায় এনে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি ইসরাফিল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে, তিনি এ প্রতিবেদককে জানান সন্দেহভাজন ৪/৫ জন যুবককে গ্রেফতার করা হয়নি, তাদেরকে জিজ্ঞাসাবাদের আনা হয়েছিল কিন্তু তারা নির্দোষ প্রমানিত হওয়ায় রাত্রেই ছেড়ে দেওয়া হয়। খুব শিঘ্রই আসল অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানান। এদিকে , সদরের বিলাশ বহুল ২/৩ টি বাসায় বড় ধরনের জুয়া খেলা চললেও প্রশাসনের ঘুমই এখন ভাঙ্গেনি। উল্লেখ্য, ফেন্সিডিল গ্রাম হিসেবে পরিচিত খয়েরবাড়ি গ্রামে প্রতিদিন শত শত মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন সহ প্রতিদিন নেশাগ্রস্থরা এসে নেশাজাতীয় পন্য খেয়ে চলে যাচ্ছে এ ব্যাপারে প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন বলে দাবী করলেন এলকাবাসী। খুব শিঘ্রই এ ব্যাপারে উর্ধ্বতন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে এমনটাই প্রত্যাশা সকলের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত পরবর্তী সংবাদ স্বাধীনতাবিরোধী শয়তানদের কাছ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান…