ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নান্দাইলের গৃহবধূ’র আগুনে পুড়ে মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৬
নান্দাইলের গৃহবধূ’র আগুনে পুড়ে মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার আচারগাঁও গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী তামান্না আক্তার (২২) আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত তামান্না আক্তার হেলাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।

Shamol Bangla Ads

এলাকাবাসী সুত্রে জানা যায়, পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আচারগাঁও গ্রামের হেলালের দ্বিতীয় স্ত্রী তামান্না আক্তার তার ৮ মাসের মেয়েকে নিয়ে ওই এলাকায় বসবাস করত। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) দিবাগত মধ্যরাতে তার শরীরে আগুন লাগে এতে সে মারাতœক অগ্নিদদ্ধ হয়।কিভাবে শরীরে আগুন লেগেছে তা জানা যায়নি। আহত অবস্থায় প্র্রথমে তাকে নান্দাইল উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল আনুমানিক ৯ টায় চুরখাই নামক স্থানে তার মৃত্যু হয়।
জানা যায়, গত ০২.১২.১২ ইং তারিখে ইসলামী শরিয়ত মতে তামান্নাকে হেলাল উদ্দিন বিয়ে করেছিলো। বিয়ের পর থেকেই তামান্না কিছুটা উশৃংখল ভাব বেপর্দানশীল ছিল, এমনকি স্বামীর কথাবার্তা শুনত না এবং যে কোন সময় যে, কোন অঘটন ঘটাতে পারে বলে হুমকী দিত। এই মর্মে গত ১১/০৬/১৩ ইং তারিখে স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় সাধারন ডাইরী করে (যার নং ৪৩০) আগের স্বামীর ঔরসে ৪/৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ফরাজী জানান, লাশের সুরত হাল রিপোর্ট করে লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতাবিরোধী শয়তানদের কাছ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান… পরবর্তী সংবাদ বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই জঙ্গিবাদের রাজত্ব কায়েম করে :…