চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: চকরিয়ায় প্রায় দু’লাখ টাকার তিনহাজার মিটার কারেন্ট জাল জব্ধ করার পর পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১৩ অক্টোবর উপজেলার পশ্চিম বড়ভেওলা ও পূর্ববড়ভেওলা ইউনিয়নের বুড়া মাতামুহুরী নদীতে এসব জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরার সময় জব্ধ করে জালিয়ে দেয়া হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাইনুউদ্দিন জানান, এদিন বিকাল ২টায় উপজেলার বুড়া মাতামুহুরী নদীতে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরেছিলো। ওইসময় অভিযান চালিয়ে তিনহাজার মিটার কারেন্ট জাল জব্ধ করে। তবে জাল জব্ধ করার সময় জেলেরা পালিয়ে যায়। পরে সাহারবিল ইউনিয়নের চৌয়ারফাড়ি বাজারে গিয়ে জনসম্মূখে জাল গুলি পুড়িয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্মা সাইফুল ইসলাম, ক্ষেত্র সহকারি সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক জামাল উদ্দিন। একইদিন সকাল সাড়ে ১১টায় চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে সাধারণ মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি করে চকরিয়া ডিজিটাল হাসপাতালের সাইন বোর্ড দেয়ায় ওই প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি ট্রাক গাড়িও জব্ধ করে ভ্রাম্যমান আদালত।









