ads

সোমবার , ১৩ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগরে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে জেল-জরিমানা

খবর টি পড়েছেন : ২০১
জীবননগরে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে জেল-জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ আটক বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত ১১টার দিকে উপজেলা চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ এ রায় দেন।

Shamol Bangla Ads

গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলী জানায়, রোববার সন্ধ্যার দিকে গয়েশপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা হেলেন্দা পুকুরের কাছ থেকে তাদের ফেনসিডিলসহ আটক করেন। আটককৃত শিক্ষার্থীরা হলেন- ঝিনাইদহ শহরের মোতালেব হোসেনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র রেজওয়ানুল হাসান, আব্দুল মালেকের ছেলে এশিয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ছাত্র গোলাম সরওয়ার ও মতিয়ার রহমানের ছেলে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাতজিম আহম্মেদ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জেল-জরিমানা দেয়া হয় বলেও জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাঠালিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন পরবর্তী সংবাদ রাজারহাটে ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি : বিড়ম্বনার শিকার প্রকৃত…