ads

রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের সব জেলায় বুস্টার ডোজ আগামী সপ্তাহে

খবর টি পড়েছেন : ১৬৬
দেশের সব জেলায় বুস্টার ডোজ আগামী সপ্তাহে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় দেশের সব জেলায় আগামী সপ্তাহে টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, এ বিষয়ে সুরক্ষা অ্যাপে প্রস্তুতি চলছে।
১৯ ডিসেম্বর রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) অডিটরিয়ামে বুস্টার টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে মীরজাদী সেব্রিনা ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, সারা দেশে বুস্টার ডোজ দেওয়ার জন্য সুরক্ষা অ্যাপস প্রস্তুত করা হচ্ছে, আপডেট করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের ৬৪ জেলায় বুস্টার ডোজ দেওয়া হবে।

‘অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে’-যোগ করেন তিনি।

Shamol Bangla Ads

আজকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয় দেশে প্রথম কোভিড-১৯ টিকা নেওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে ওই ডোজ দেওয়া হয়। এর মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করুন :… পরবর্তী সংবাদ খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads