পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন ভ্যানচালক নিহত ও ৫ জন আহত হয়েছে। ১১ অক্টোবর শনিবার রাত্রে রংপুর-ঢাকা মহাসড়কের রাজারামপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, শনিবার রাত্রে মহাসড়কের রাজারামপুর নামক স্থানে ঢাকাগামী একটি কোচ যাত্রীবাহী ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ৫ যাত্রী সহ ভ্যান চালক আহত হয়। আশংকাজনক অবস্থায় ভ্যানচালক উপজেলার আব্দুল্যাপুর গ্রামের আল আমিন কে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, ভ্যানে থাকা সকল যাত্রী গামের্ন্টেস শ্রমিক। ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফেরার উদ্দেশে ভ্যানযোগে পীরগঞ্জ বাসট্যান্ডে রিজার্ভ গাড়িতে উঠার উদ্দেশ্যে যাবার পথে ওই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য ঈদুল আজহা পরবর্তী মোট ৮ জনের প্রানহানীর ঘটনা ঘটেছে।




