স্টাফ রিপোর্টার : ‘শিশু অধিকারের মূল কথা,চাই শিশুর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস-২০১৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে শিশু অধিকার ও শিশুর নিরাপত্তা রক্ষায় এক আলোচনা সভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান। এসময় বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।




