ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইয়াছিন তরফদার বাচঁতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৩:০৩ অপরাহ্ণ
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইয়াছিন তরফদার বাচঁতে চায়

24-09-14কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরের লক্ষীনাথকাটি গ্রামের বিধাবা মায়ের একমাত্র সন্তান ইয়াছিন তরফদারের (১৭) হার্ট ছিদ্র হয়ে যাওয়ায় অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে না পেরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পৈত্রিক ২ শতক জমি ছাড়া আর কিছুই নেই। মা আকলিমা বেগম অন্যের বাড়ি ঝি এর কাজ করে সহায় সম্বল বিক্রিসহ ধারকর্জ করে যশোর, খুলনায় চিকিৎসা করিয়েও কোন উন্নতি না হওয়ায় ইয়াছিন তরফদার বর্তমান ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ডা. অশোক দত্তের তত্ত্বাবধনে চিকিৎসাধীন রয়েছে। দ্রুত অপারেশন না করালে যখন তখন ফুটফুটে ইয়াছিন তরফদারের জীবন প্রদীপ নিভে যাবে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াছিন তরফদারে হার্ট অপারেশন করতে ২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু ইয়াছিনের দিন মজুর মায়ের পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ইয়াছিন ও তার পরিবার দেশের সকল বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা অগ্রণী ব্যাংক, প্রতাপপুর শাখা, হিসাব নং- ৩৪০৭৫৪১৬।

Need Ads
error: কপি হবে না!