পাবন প্রতিনিধি : জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের আদেশের প্রতিবাদে ও হরতালের সমর্থনে বুধবার দুপুরে পাবনায় জামায়াত-শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। হামলায় জামায়াত শিবিরের ৫ জন কর্মী আহত হয়েছে বলে জামায়াত দাবী করেছে।
পুলিশ জানায়, বাদ জোহর নামাজের পর পাবনা শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে নাশকতার চেষ্টা করা হলে পুলিশ জামায়াত শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। জামায়াত শিবির কর্মীরা পুলিশের উপর হামলা করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ২ জন শিবির কর্মীকে আটক করে। নাশকতাকারীদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান অব্যহত রেখেছে।




