ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে এনসিপি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৯, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

আগামী ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস ও ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৯ জুন রবিবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন দলটির আহবায়ক মো. নাহিদ ইসলাম।

Shamol Bangla Ads

তিনি বলেন, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হন, তার শহীদ হওয়ার মধ্য দিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে শহীদের মিছিল শুরু হয়েছিল। সেদিন আমরা বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করবো। সেদিন সারাদেশে শহীদদের জন্য দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্ট আমরা ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবো। এদিন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণঅভ্যুত্থান প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা ও মুক্তিলাভ করেছিল। সেই মুক্তি উদযাপনে আমরা ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন করবো।

Shamol Bangla Ads

এছাড়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। নাহিদ ইসলাম বলেন, সাধারণ ছাত্র-জনতার সঙ্গে কথা বলবো, জুলাইয়ে তাদের আকাঙ্ক্ষার কথা শুনবো। জুলাইকে সাধারণ মানুষের কাছে নিয়ে স্মরণ করতেই এই কর্মসূচি। তিনি বলেন, এনসিপি ও অভ্যুত্থানের নেতৃবৃন্দ সবাই একসঙ্গে এই পদযাত্রা শুরু করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। সেই দেশ গড়তেই আমাদের এই জুলাই পদযাত্রা। আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!