ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তালতলীতে সার সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি

খবর টি পড়েছেন : ২০৭
তালতলীতে সার সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার নবগঠিত তালতলী উপজেলার বিভিন্ন হাট বাজারে খুচরা সার বিক্রেতারা সংকট দেখিয়ে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তালতলী উপজেলায় কৃষকদের আমন চাষের মৌসুম শ্রাবণ ও ভাদ্র মাস। অন্যান্য ১০ মাসের তুলনায় এ দু’মাসে কৃষকদের অনেক বেশি সার প্রয়োজন। কিন্তু অন্যান্য মাসের চেয়ে আমন চাষের মৌসুম এ দু’মাসে এ এলাকায় সরকারের বেশি বরাদ্দ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী সংকট দেখিয়ে কৃষকদের কাছে বস্তা প্রতি ৮৪০-৮৫০ টাকা করে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। খুচরা বিক্রেতারা জানান, তাদের স্থানীয় বিসিআইসি সার ডিলাররা সময় মত সার দিতে না পারায় পার্শ্ববর্তী উপজেলা আমতলী থেকে সার আনতে বস্তা প্রতি ৩০-৪০ টাকা অতিরিক্ত খরচ হয়ে যায়। সব মিলিয়ে আমাদের কিছু বেশি বিক্রি করতে হয়। তালতলীর বিসিআইসি সার ডিলার ও উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার জানান, বর্তমানে সার নেই তবে শনিবার বিকেলে আংশিক ও রোববার পর্যাপ্ত সার আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)এস এম বদরুল আলম জানান, মাঝে মাঝে আমাদের টিম হাট বাজারে যাচ্ছে। কোন সার বিক্রেতারা ৮শ’ টাকার বেশি দামে বিক্রি করতে দেয়া হবে না। বেশি দামে সার বিক্রেতাকে হাতে-নাতে ধরতে পারলে পুলিশে সোপর্দ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাণীনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার পরবর্তী সংবাদ নবীগঞ্জে গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছে আমেরিকা প্রবাসী উপজেলাবাসী