মোঃ মোস্তাফিজুর রহমান, বেতাগী (বরগুনা) : বেতাগী উপজেলার পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন কেন্দ্র করে শিক্ষকের উপর হামলা করে পিটিয়ে আহত করার প্রতিবাদে বিভিন্ন শ্রেনীর শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ বর্জন ও স্মারকলিপি প্রদান করেছে।
জানাযায়,বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ইউপি চেয়ারম্যান রেজাউল কবির সুমন প্রভাব বিস্তারের চেষ্টা করে।তার দলবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকে কথা বলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন বেপারীকে স্কুল থেকে ডেকে নিয়ে যায়। পরে ইউপি সদস্য নিজাম উদ্দিন ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম লাঠিসেটা দিয়ে বেদম প্রহার করে কাদা মাটিতে রাস্তায় ফেলে রাখে এমনই অভিযোগ স্থানীয়দের। বৃহাস্পতিবার এর সাথে জড়িতদের সু-বিচারের দাবিতে বিভিন্ন শ্রেনীর শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে উপজেলা সদরে পৌছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কার্যালয় না পেয়ে ওই দিন বিকালে সোনার বাংলা নামক স্থানে তাকে পেয়ে স্মারকলিপি প্রদান করেন। সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বি জমিদাতা হানিফ হাওলাদার অভিযোগ করেন, চেয়ারম্যান এখনো বিভিন্ন এলাকা থেকে দলীয় লোকজন ডেকে এনে শিক্ষক-শিক্ষার্থীদের চাপ সৃষ্টি করায় তারা নানা ভীতি ও আতংকের মধ্যে রয়েছে।এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি আওয়ামীলীগে সদ্য যোগদান করে এ ধরনের কাজ করায় দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করছে। তবে রেজাউল কবির সুমন এ অভিযোগ আস্বীকার করেন।এ দিকে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী চরম বিরোধে জড়িয়ে পড়ায় সোমবার রাতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মনির হোসেন হাওলাদার কে কমিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়।
এ ব্যাপারে নির্বাচন কমিশনারের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী বলেন, আমি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষকের উপর হামলার ঘটনাটি শুনেছি।অপ্রতিকর ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। কাগজ আর শিক্ষকের উপর হামলার ঘটনার জন্য ব্যাবস্থা নেওয়া হবে।
ওই বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার বলেন, শিক্ষকের উপর হামলা ন্যাক্কার জনক ঘটনা।স্মারকলিপি পেয়েছি।এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর ওই এলাকা খুব দূর্গম হওয়ায় আমি তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পরিনি।









