মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে দরিদ্র পরিবারের এক যুবতী কন্যাকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে গণধর্ষন করেছে কয়েকজন লম্পট।

জানা গেছে, উপজেলার মহিষবাথান গ্রামের কলোনী পাড়ার দরিদ্র পরিবারের কন্যা (২৫) রামচন্দ্রপুর গ্রামের ক্যানাপাড়ার আশরাফ আলীর পুত্র এনামুল হক পূর্ব পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রস্তাব দেয়। গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ওই যুবতীর পিতার সাথে বিয়ের কথা বলে যুবতীকে স্থানীয় মৃত রইচ উদ্দীনের পুত্র আব্দুর রহমান, নজরুল ইসলামের পুত্র রেজাউল ইসলাম ও শুধার পুত্র বকুল মহিষবাথান বাজারের আত্রায় নদীর পাড় সংলগ্ন মুরগীর একটি খামারে ডেকে নিয়ে যায়। কাজী আসবে বলে ওই যুবতীকে তারা দেরি করায়। কিন্তুু সন্ধ্যা ঘনিয়ে আসার পরও কাজী না আসায় যুবতীর সন্দেহ হলে সেখান থেকে চলে আসতে চায়। এ সময় জোর করে এনামুল হকসহ উল্লেখিতরা ওই যুবতীকে পালাক্রমে ধর্ষন করে। এক সময় যুবতী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। ঘটনার অনেক পর স্থানীয় গহের আলীর পুত্র লুৎফর রহমান প্রকৃতির ডাকে সারা দিতে ওই এলাকায় গিয়ে অজ্ঞান অবস্থায় ওই যুবতীকে দেখতে পেয়ে লোকজনকে জানালে তারা তাকে বাড়িতে নিয়ে আসে। এ ব্যাপারে এনামুল হকসহ ৫ জনকে আসামী করে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।




