ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছে আমেরিকা প্রবাসী উপজেলাবাসী

খবর টি পড়েছেন : ১৮৭
নবীগঞ্জে গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছে আমেরিকা প্রবাসী উপজেলাবাসী
পড়ার সময়: ৭ মিনিট
ফন্ট:

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে উত্তোলিত গ্যাস

Shamol Bangla Ads

নবীগঞ্জের ১৩টি ইউনিয়নসহ হবিগঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবার দাবিতে ফুঁসে ওঠেছে আমেরিকা প্রবাসী নবীগঞ্জ উপজেলাবাসীরাও । সেখানেও গঠন করা হচ্ছে নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই এর আন্দোলন কমিটি গত শুক্রবার নিউজার্সীর মনক্লীয়ার সিটির একটি কনফারেন্স হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ কে মজুমদারের সভাপতিত্বে ও মোঃ আলাউদ্দীনের সার্বিক পরিচালনায় আয়োজিত ঐ সভায় অন্যান্দেi মধ্যে বক্তব্য রাখেন নেছার চৌধুরী অনু, জহিরুল হক মন্টু,দেওয়ান বজলু, সৈয়দ আবদাল, হূমায়ুন চৌধুরী, সফিক আহমেদ,সাংবাদিক বিশ্বজিৎদে বাবলু, ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সেলিম আজাদসহ আরও অনেক । এসময় বক্তাগন তাদের বক্তব্যে বলেন বিবিয়ানার গ্যাস নবীগঞ্জসহ হবিগঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসুচি ঘোষনা করে দাবি আদায় করা হবে ।
নিউজার্সীর বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসীর উপস্থিতিতে আগামীতে গ্যাস আন্দোলন বেগবান করার লক্ষ্যে মোঃ আলাউদ্দীনকে আহবায়ক ,নেছার চৌধুরী অনু ও এ কে মজুমদারকে যুগ্ম-আহবায়ক ও সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয় ।

নবীগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে বখাটে যুবকের ১ বছরের সশ্রম কারাদন্ড

Shamol Bangla Ads

নবীগঞ্জে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মুহিত মিয়া (২০) নামের এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহমুদুল হক ফৌজদারী কার্যবিধির ৩৫৪ ধারায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই সাজা প্রদান করেন। আদালত ও পুলিশ সূত্র জানাযায়,উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের কাজল মিয়ার পুত্র মুহিত মিয়া স্থানীয় রাগিব-রাবিয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর জনৈক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। কলেজে যাওয়ার পথে বুড়িনাও গ্রামের তরগারি এলাকায় পৌছলে অভিযুক্ত বখাটে মুহিত মিয়া সহযোগী দুলাল মিয়াকে নিয়ে ওই ছাত্রীর গতিরোধ করে। এ সময় শ্লীলতা হানির চেষ্টা করলে ওই ছাত্রী চিৎকার দেয়। বখাটেরা ওই ছাত্রীর মুখচেপে ধরে নিকটবর্তী বাঁশঝারে নিয়ে যায়। জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় ছাত্রীর আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে গেলে বখাটে মুুহিত মিয়া পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বিষয়টি নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে অবগত করলে ঐ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহমুদুল হক। আদালতের নির্দেশে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামালের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বখাটে মুহিতকে আটক করে। এ সময় অপর সহযোগী দুলাল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। ভ্রাম্যমান আদালত অভিযুক্তের স্বীকারোক্তি ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে নারীর প্রতি অপরাধমূলক বল প্রয়োগ ও শ্লীলতা হানির অভিযোগে ফৌজদারী কার্যবিধির ৩৫৪ ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের বিশেষ অধিবেশন অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে গতকাল শুক্রবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্টিত হয়। সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,আলোচনা সভা,সদগ্রন্থাদি পাঠ,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারন সম্পাদক রশময় শীল,অর্থ সম্পাদক মিহির লাল সরকার,ডাঃ কাজণ নাথ,রাখাল চন্দ্র দাশ,সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ,তিনয় কান্তি ঘোষ অনজন,কাজল চক্রবর্তী,গোপেন রায়,দিপন দাশ প্রমূখ। পরে সংগীতানুষ্টানে গান পরিবেশন করেন চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর,ওস্তাদ শ্রীনিবাস দাশ। অনুস্টানে প্রচুর ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

 

পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং আর ভেলকিবাজীতে অতিষ্ট নবীগঞ্জবাসী প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছল

নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারনে ফুসে উঠেছে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।র্ পল্লী বিদ্যুৎ বিভাগের ঘন ঘন লোডসেডিংয়ের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসাবে গতকাল শনিবার রাত ৮টায় নবীগঞ্জ শহরে যুসমাজ ও ভুক্তভোগী সাধারন মানুষ এক বিক্ষোভ মিছিল বের করেন। পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। এই আছে, এই নেই, বিদ্যুতের এমন খেলা শুধু একদিনের নয়, প্রতিদিনের। পূর্ব কোন নোটিশ ছাড়াই সারা দিন বিদ্যুৎ বিহীন থাকতে হচ্ছে এই এলাকার মানুষদের। শহরে লোডশেডিং কম সময় থাকলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ ভুগান্তি চরম আকার ধারন করেছে। ঘন ঘন লোডশেডিং চরম দূর্ভোগে ফেলেছে সাধারণ মানুষকে। স্কুল কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় মারাত্বক বিঘœ ঘটছে। গেল জ্জ দিন ধরে বিদ্যুতের লোডশেডিং ও ভেলকীবাজিতে অতিষ্ট শহরবাসী। গড়ে ৪/৫ ঘন্টা বাদে বাকী সময় বিদ্যুৎ না থাকায় কল কলকারখানা,ব্যবসা বানিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিহীন শহরে ভুতরে পরিবেশের সৃষ্টি হচ্ছে। একদিকে অসহনীয় গরম,অপর দিকে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের মতে কোন উন্নয়নশীল দেশে এ রকম লোডশেডিং নজীরবিহীন। লোডশেডিংয়ের কোন নিয়ম নীতির বালাই নেই নবীগঞ্জে । অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে আমরা পূর্ব থেকে প্রস্তুত থাকতে পারি। এ অবস্থায় লোডশেডিং চলতে থাকলে বিদ্যুৎ সংযোগ না থাকাই ভালো। লোডশেডিং চরম আকার ধারণ করার ফলে বিপাকে পরেছেন সাংবাদিক, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ব্যবসায়ীদেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। যার ফলে লোকসান গুনতে হচ্ছে প্রতি মাসে। তাছাড়া বিদ্যুৎ বিহীন নিয়মিত পড়াশোনা করতে পারছেন না স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। সামান্য বৃষ্টি ও বাতাসের আভাস পেতে না পেতেই পল্লীবিদ্যুত কর্তৃপক্ষ বিদ্যুত সার্ভস বন্ধ কওে দেয় যারফলে পড়তে হয় বাড়তি যন্ত্রণায়। অফিসে ১০/১৫ বার ফোন করার পর রিসিভ করলেও প্রতিদিনই থাকছে কোন না কোন সমস্যা বা অজুহাত। সাধারণ মানুষ মনে করেন, এই ধরণের সমস্যার জন্য কতিপয় অসাধু কর্মকর্তারা দায়ী। পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিটি কর্মচারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্ণীতি অনিয়মের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকা ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। নতুন সংযোগ নিতে গেলে দালালদের খপ্পড়ে পড়ে হয়রানীর শিকার হতে হয় জনগণকে। এছাড়া ধর্নাট্য,রাজনৈতিক প্রভাবশালী নেতা বা আমলাদের নিকট লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও বিদ্যুৎ বিভাগ কার্যত কোন ব্যবস্থা নিতে পারছে না। কিন্ত গ্রামীন জনপদের হতদরিদ্র লোকদের এক বা একের অধিক সামান্য টাকার বিদ্যুৎ বিল বকেয়া হলেই ভোগান্তির শেষ নেই। বাড়ি বাড়ি গিয়ে সংযোগ বিচ্ছিন্ন,অথবা জরিমানাসহ বিল আদায় করতে দেখা যাচ্ছে। অপর দিকে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের অনিয়ম,ঘুষ ও র্দুনীতির কারনে সাধারণ গ্রাহকদের চরম হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে চলতি ঘন ঘন লোডশেডিংয়ের ফলে নবীগঞ্জের যুব সমাজ ও সাধারন মানুষ গতকাল শনিবার রাতে পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডসেডিংয়ের প্রতিবাদে এক মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পল্লীবিদ্যুত অফিস হয়ে শহরের নতুন বাজারে এসে শেষ হয়।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে রিপাতপুরে বিভিন্ন আয়োজনে
ঠাকুর অনুকুল চর্ন্দের ১২৭ তম তালনবমী তিথি পালন
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের তত্ত্বাবধানে বাউসা ইউনিয়নের রিপাতপুর গ্রামবাসীর উদ্যোগে গত বুধবার রাতে বিকাশ পালের বাড়ীতে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রে ১২৭ তম তালনবমী তিথি বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পালন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল ১২৭ বার বন্দে পুরুষোত্তম ধ্বনি,১২৭টি প্রদীপ প্রজ্বলন,সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,আলোচনা সভা,সদগ্রন্থাদি পাঠ,সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন। পরে রবীন্দ্র চন্দ্র পালের সভাপেিত্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল,সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,মৃম্ময় কান্তি দাশ বিজন,সাধারন সম্পাদক রশময় শীল,অর্থ সম্পাদক মিহির লাল সরকার,রাখাল চন্দ্র দাশ,সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ,বাবুল পাল,দিপক পাল,প্রনব চন্দ্র দেব,তনয় কান্তি ঘোষ অনজন,কাজল চক্রবর্তী,সুশান্ত শীল,শিক্ষক রিংকু দাশ,শিক্ষক অসিত বৈদ্য,দিপন দাশ,লিটন শীল প্রমূখ। অনুস্টানে প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতির মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়। ।অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে মধ্য বাজার তাপস বনিক,মিহিল লাল সরকার ও রশময় শীলের বাসায় যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্রে ১২৭ তম তালনবমী তিথি পালন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তালতলীতে সার সংকট দেখিয়ে চড়া দামে বিক্রি পরবর্তী সংবাদ ডুমুরিয়ায় অস্ত্র,গুলিসহ ডাকাত আটক