চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : ৬ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নানা আয়োজন করে পৌর বিএনপি। অনেকদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে অনেকটা প্রাণচাঞ্চল্য। সকাল থেকে মঞ্চের আশেপাশে আনাগোনা ছিল নেতাকর্মীদের। বিকাল থেকে আসতে শুরু করে নেতাকর্মী। অনেকের ধারণা ছিলো এবার পুরনো নেতৃত্ব পরিবর্তন হবে। আসবে নতুন নেতৃত্ব। কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। জোরদার হবে সরকারি বিরোধী আন্দোলন। পতন ঘটবে আওয়ামীলীগের দু:শাসন। নেতাকর্মীদের সেই ধারনাটা ভূল হয়েছে। অনেকটা ব্যাটে বলে হয়নি। ঘোষিত কমিটি নিয়ে সন্তোষ হতে পারেনি নেতাকর্মীরা। সম্মেলনে আসা একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেন। প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দু’জনের নাম ঘোষণা করেন। সভাপতি চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার এবং সাধারণ সম্পাদক পেকুয়া বিএমআই কলেজের প্রভাষক ফখরুদ্দিন ফরাজী। দুইজনে নিজ নিজ কর্মস্থলে ব্যস্থ। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন না হওয়ায় হতাশ হয়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কাউন্সিলরদের মতামত না নিয়ে সরাসরি দুইজনের নাম ঘোষণা করেন। এসময় নেতাকে খুশি রাখতে নেতাকর্মীরা হাততালিও দেন। কেউ টু-শব্দ করেনি। তবে অনেকের মনে ক্ষোভ ছিল। বিগত আন্দোলন সংগ্রামে ঘোষিত নেতৃত্বের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও রয়েছে। কয়েকজন নেতাকর্মী জানান, আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে দলকে তেমন সময়ও দেন না। মাঝে মধ্যে দলীয় সভা-সমাবেশ গুলোতে আর্থিকভাবে সহায়তা দিলেও আন্দোলন সংগ্রামে দেখা যায় না। অপরদিকে ফখরুদ্দিন ফরাজীর অবস্থাও একই। তিনি পেকুয়ার একটি কলেজের চাকরি ছাড়াও বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্থ থাকেন। কেন্দ্রীয় কর্মসূচী পালনে প্রায়ই সময় তাকে দেখা যায় না। ঘোষিত কমিটি নিয়ে একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করলেও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের ঘোষণাই বহাল থাকবে অনেকটা নিশ্চিত।

চকরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দূর্গোৎসব ঝাকজমকপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা উপজেলা পূজা উদযাপন কমিটির প্রধান কার্যালয় ওয়াপদা রোড এস.আর. প্লাজা ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক তপন কান্তি দাশ এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলা দেব নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট এএইচএম শহিদুল্লাহ চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এমআর চৌধুরী, বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক উত্তর কুমার দাশ ও সমরেশ দে (তপন), সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলার সিনিয়র সদস্য রনজীত দাশ মহাজন, উপদেষ্টা অধ্যাপক দুলাল কান্তি সুশিল, কাকারার রঘুনাথ পাল, ফাঁসিয়াখালীর সভাপতি অনুকুল দাশ, সাধারণ সম্পাদক নরোত্তম জলদাশ, সদস্য তপন কান্তি সুশিল, পৌরসভা সভাপতি টিটু বসাক, সাধারণ সম্পাদক নিলোৎপল চৌধুরী, ডুলাহাজারার অজয় দে, ডুলাহাজারা সভাপতি প্রদীপ চৌধুরী, সদস্য উদয়ন শর্মা উপজেলা নেতা সুনিল বিহারী নাথ, অধ্যাপক কৃষ্ণ দে, মনোরঞ্জন সুশিল (ভোলা), মাষ্টার অতুল চন্দ্র রায়, এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও প্রত্যেক পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।









