ads

রবিবার , ৭ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিটফোর্ডে অচলাবস্থা : নার্সরা প্রত্যাহার করলেও কর্মবিরতিতে ইন্টার্নরা

খবর টি পড়েছেন : ১৭৪
মিটফোর্ডে অচলাবস্থা : নার্সরা প্রত্যাহার করলেও কর্মবিরতিতে ইন্টার্নরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mitford_শ্যামলবাংলা ডেস্ক : পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের আন্দোলরত নার্সরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও নতুন করে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার দুপুরে বিষয়টি নিয়ে নার্সিং সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছে।
নার্সিং সংগ্রাম কমিটির আহ্বায়ক জরিনা খাতুন জানান, আমরা সকাল থেকে কর্মবিরতিতে ছিলাম। বেলা ১টায় কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নার্স বকুল রানীর উপর হামলার ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নার্সরা কালো ব্যাচ ধারণ করবে। এরমধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডা. ইফতেখার আমীন জানান, দুপুর ১২টায় তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। গতকাল নার্সরা ওষুধ সরবরাহের কক্ষ তালা দিয়ে দেয় এবং চিকিৎসকদের লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য দেয়। এতে সেখানে এখন আর কোনো কাজের পরিবেশ নেই। ‘ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলাম সুজনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। অপরদিকে নার্স বকুল রানী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছেন। মিথ্যাচারের জন্য তার বিচার দাবি করেছে ইন্টার্ন চিকিৎসকরা।’ এই দুই দাবিতেই ইন্টার্ন চিকিৎসকরা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছে বলে জানান ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডা. ইফতেখার আমীন।
তবে দুপুরে কোতয়ালি থানার ওসি কে এম ফিরোজ জানান, নার্স নেতৃবৃন্দ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। পরে তারা দাবি-দাওয়া নিয়ে প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছেন। কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সম্পর্কে তিনি কিছু জানেন না।
উল্লেখ্য, শনিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলায় অবস্থিত গাইনী বিভাগের সিনিয়র নার্স বকুল রানীকে ইন্টার্নি চিকিৎসকদের রুমে নিয়ে গিয়ে মারধর করেন ইন্টার্নি চিকিৎসক রকিবুল ইসলাম সুজন। ওই চিকিৎসক বকুল রানীর শ্লীলতাহানিরও চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন নার্সরা। ওই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর দুইটা থেকে কর্মবিরতি পালন শুরু করেন হাসপাতালের নার্সরা। পরে অভিযুক্ত চিকিৎসক রকিবুল ইসলাম সুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কিন্তু আন্দোলনরত নার্সরা অভিযুক্ত চিকিৎসকের স্থায়ী বহিষ্কার দাবি করে আন্দোলন চালিয়ে যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চকরিয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ চারঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অভিযান : আটক তিন