ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য করা হবে : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ২১, ২০১৪ ১২:০৬ পূর্বাহ্ণ

Fakhrulশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে ২০১৯ সালের আগেই নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি ২০ আগস্ট বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টাস’ অনুষ্ঠানে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। ৪২টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলই এ নির্বাচন বর্জন করেছে। আমরা অবিলম্বে নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। সামনে এ আন্দোলন আরও তীব্র হবে।

Shamol Bangla Ads

ফখরুল বলেন, সরকারকে সংলাপে বসতেই হবে। ২০১৯ সালের অনেক আগেই নির্বাচনে বাধ্য করা হবে সরকারকে।
ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সংগঠনিক সম্পাদক মোরছালিন নোমানি প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!