স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রায় এক কোটি টাকা ব্যয়ের মহাশ্মশানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। ২০ আগষ্ট বুধবার বিকেলে শেরপুর জেলা শহরের শেরীপাড়া মহল্লায় ওই ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। শেরপুর পৌরসভার শ্রী শ্রী মহা শ্মশান প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাষীশ ভট্টাচার্যের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মুখলেছুর রহমান, স্থানীয় পৌর কাউন্সিলর হারুন জিলানী, শ্মশান কমিটি’র সভাপতি হরিহর ঘোষ, পূজা উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, সাবেক কাউন্সিলর নমিতা পাল, মো. ফরহাদ আলী, হরিদাস সাহা, সুশান্ত সাহা, রাজন সরকার রাজু প্রমূখ।
শেরপুর পৌরসভা কর্তৃক টেন্ডারের মাধ্যমে বরাদ্দকৃত ৯৮ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা ব্যায়ের এ শ্মশান উন্নয়ন মূলক কাজের মধ্যে রয়েছে শ্মশানের পূর্ব পার্শ্বের মৃগী নদীর পশ্চিম পাড়ের নদী শাসন ও গাইড ওয়াল নির্মান, শ্মশানের প্রাচীর নির্মান এবং ৬০ ফুট উচ্চতার তিন গম্বুজ বিশিষ্ট একটি মন্দির নির্মান। এ উন্নয়ন মূলক নির্মান কাজ প্রায় এক বছরের মধ্যে শেষ করা কথা রয়েছে।









