বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বেতাগীতে আই.এফ.ডিসি‘র উদ্যোগে ও কৃষি সম্প্রসারন বিভাগের সহযোগিতায় গতকাল বৃহাস্পতিবার দুপুরে উপজেলার বিবিচিনিয়নের ফুলতলা গ্রামে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি‘র ব্রি-২৭ জাত ধানে প্রদর্শনী প্লটের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিবিচিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন তালুকদার,বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের বরিশাল অঞ্চলের জুনিয়র কেমিক্যাল প্রকৌশলী মো: সোহাগ,প্রধান শিক্ষক রোজিনা আক্তার,সমাজ কর্মী মোয়াজ্জেম হোসেন,বক্তব্য রাখেন,প্রকল্পের উপজেলা ফিল্ড মনিটরিং অফিসার এস.এম. রাশেদুল আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ মো: এনায়েতুছ সোবাহান।কৃষক নাসরীন বেগম জানান, গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি‘র মাধ্যমে ব্রি-২৭ জাত ধানের চাষ করে হেক্টর প্রতি তার ৬.৯০ টন ধান উৎপাদিত হয়।এ ফলন পেয়ে সে খুবই খুশী।









