ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবহেলিত নারীদের অর্থায়নে চলছে প্রিপ্রাইমারি স্কুল

খবর টি পড়েছেন : ১৭৬
শ্রীবরদীতে অবহেলিত নারীদের অর্থায়নে চলছে প্রিপ্রাইমারি স্কুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Priprimari School.রেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : সমাজে অবহেলিত নারীরা এখন ঘুরে দাঁড়িয়েছেন। নিজেদের শ্রম বিক্রির অর্থ দিয়ে ছেলে মেয়েদের পড়া লেখার জন্যে গড়ে তুলেছেন প্রিপ্রাইমারি স্কুল। এটি শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তের গোবিন্দ্রপুর গ্রামে। এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। যোগাযোগ ব্যবস্থাও নাজুক। শিক্ষার হার একেবারেই কম। এখানকার পিছিয়ে পড়া নারীরা বুঝতে পেরেছেন ‘শিক্ষার বিকল্প নেই’। এ ব্যাপারে তাদেরকে সচেতন করে তুলেছেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী। তাই নিজেরা বিদ্যালয় দিয়ে ছেলে মেয়েদের পড়তে দিয়েছেন। এ বিদ্যালয়টি নাম দিয়েছেন ‘পল্লী সমাজের প্রিপ্রাইমারী বিদ্যালয়’। তারা এখন দেখে আকাশ ছোঁয়া।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সংগঠন গোবিন্দ্রপুর গ্রামের পল্লী সমাজ। এ সংগঠনের সভানেত্রী ও ওই বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা রোকশানা জানান, তাদের গ্রামে প্রায় ৩শ পরিবার। এর মধ্যে বেশিরভাগ দরিদ্র। এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। পাশের গ্রামে যাতায়াতের রাস্তা নেই বললেই চলে। দারিদ্র্যতা আর বিদ্যালয় না থাকায় তাদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
বিদ্যালয়টি যাতে বন্ধ না হয় এ প্রত্যয় ব্যক্ত করে পল্লী সমাজের সদস্যা স্বপ্না বেগম, মনোয়ারা পারভিনসহ অনেকে জানান, শিশুদের বই খাতা কলম ক্রয় করার জন্য তারা মাসে ২০/৩০ টাকা করে সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও সরকারি, বেসরকারি ও এনজিওসহ বিত্ত্ববানদের প্রতি সহযোগিতা কামনা করেন। অভিভাবকরা জানান, এ বিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা পড়া লেখার সুযোগ পেয়েছে। ইউপি চেয়ারম্যান আবু রায়হান বলেন, স্বেচ্ছাশ্রমে বিদ্যালয়টি গড়ে ওঠেছে। যাতে আরো ভাল ভাবে চলে এ জন্য আমরাও সহযোগিতা করবো। শিক্ষার আলোতে আলোকিত হোক গোবিন্দ্রপুর গ্রাম। এমন স্বপ্ন পল্লী সমরাজের নারীরাসহ গ্রামবাসীদেরও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর নলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস… পরবর্তী সংবাদ বেতাগীতে গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি‘র শস্য কর্তন ও…