ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষি ব্যাংকের নকলা শাখায় ঋণ আদায় লক্ষ্যমাত্রা অর্জিত

খবর টি পড়েছেন : ২৭৪
কৃষি ব্যাংকের নকলা শাখায় ঋণ আদায় লক্ষ্যমাত্রা অর্জিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক নকলা শাখায় ১৩-১৪ অর্থ বছরে মোট বকেয়ার পরিমাণ ছিল ১২ কোটি ৫১ লক্ষ টাকা। তার মধ্যে ৩০ জুন পর্যন্ত আদায় হয়েছে ১০ কোটি ১৬ লাখ টাকা ৫১ হাজার টাকা। বিতরণ করা হয়েছে ৯ কোটি ৫০ হাজার টাকা। ব্যবস্থাপক এসএম ফিরোজ জানিয়েছেন আদায়ের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। কৃষকরা আগের টাকা পরিশোধ করে নতুন করে ঋণ গ্রহণে কোন জামেলা পোহাতে হচ্ছে না। মঙ্গলবার সরজমিনে গেলে মাঠ পর্যায়ের কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান জানান, চলতি অর্থ বৎসরে ১৮ লাখ টাকা তার অধীনে আদায় করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১৭ লাখ টাকা। অনেক কৃষক পরিবার ঋণ গ্রহণ করছেন।

নকলা নাকুগাঁও সড়ক জনদূর্ভোগ চরমে : উন্নয়ন কাজ পিছিয়ে গেছে

Shamol Bangla Ads

নকলা উপজেলার উত্তর বাজার মোড় থেকে নাকুগাঁও সড়কটি ২৯.৫০ কিঃ মিঃ উন্নয়নের জন্য ২৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। কাজ শুরু হলেও অধিগ্রহণে বিলম্ব, অবৈধ স্থাপনা পাকা দালাল নির্মাণ করার ফলে উন্নয়ন থমকে গেছে। বেড়েছে কয়েক লাখ লোকের যাতায়াতের চরম দূর্ভোগ। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে রাস্তাটি বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ফলে ঢাকা থেকে ছেড়ে বাস কোচ ও অন্যান্য পরিবহনগুলো ২০ মিনিটের স্থলে ২ ঘন্টায় গন্তব্যে পৌচ্ছে। সৃষ্টি হয়েছে অসংখ্য বড় গর্তের। হাইওয়ে বিভাগ সড়ক জনপথ তিনটি কোম্পানীকে কাজ বুঝিয়ে দিলেও এমএম বিল্ডার্স নামের একটি কোম্পানী কাজ বাস্তবায়ন করছেন বাকী দুটি কোম্পানী কাজ শুরু করেননি। যাতায়াত অসুবিধা হচ্ছে লাখ লাখ লোকের। অনেক যাত্রী জীবনের ঝূঁকি নিয়ে সড়কপি পাড় হচ্ছেন। আবার কেউ কেউ দূর্ঘটনায় মৃত্যুর মুখে জীবন দিচ্ছেন। এমএম বিল্ডার্স লিঃ এর প্রকৌশলী মোঃ মনিরুল হক জানান, আমাদের চুক্তিবদ্ধ কাজ সমাপ্ত করেছি। উন্নয়নের কাজ অন্য দুইটি কোম্পানী স্থগিত রাখায় দুর্ভোগ বেড়েই চলেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী সংবাদ শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত : আমন ফসলের ক্ষতি