ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত : আমন ফসলের ক্ষতি

খবর টি পড়েছেন : ১৮০
শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত : আমন ফসলের ক্ষতি
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : টানা ৫ দিনের বৃষ্টিপাত পাহাড় থেকে নেমে আসা কাঁদাযুক্ত পানিতে নালিতাবাড়ীর ২শ হেক্টর, নকলা ৪শ হেক্টর, ঝিনাইগাতী ১ হাজার হেক্টর, শ্রীবরদী ২৫০ হেক্টর, শেরপুর সদর ২৫০ হেক্টর জমি পানি আউশ ও আমন ধান তলিয়ে গেছে।

Shamol Bangla Ads

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানিয়েছেন, পানি নামতে শুরু করেছে। নালিতাবাড়ী কৃষি অফিসার কৃষিবিদ শরিফ ইকবাল জানিয়েছেন, বৃষ্টি থামলে কিছু কিছু নিচু মাঠের ফসল রক্ষা হবে। সব মিলিয়ে প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে বলে কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নকলা কারিগরি কলেজ নির্মাণ শেষ : চলছে সৌন্দর্য বর্ধনের কাজ

উপজেলার গণপদ্দী ইউনিয়নে বেকারত্ব দূরীকরণে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি নির্মাণ করা হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ২৩ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তর, শেরপুর তিনটি নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে তা বাস্তবায়ন করেন। গণপূর্ত অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোর্শেদ হোসেন জানান প্রিন্সিপাল কোয়াটার, ভাইস প্রিন্সিপাল কোয়াটার একাডেমিক ভবন প্রাচীর সহ শতভাগ নির্মাণ শেষ হয়েছে। এখন সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে নৈস্বর্গীক কাজ করা হচ্ছে।

Shamol Bangla Ads

এলিভিটিং প্রভারটি ইন নর্থ ইষ্ট বাংলাদেশ আপন প্রকল্প নকলায়
কৃষক কৃষাণীদের মাঝে আগ্রহ সৃষ্টি করে চলছে।

নকলা উপজেলার সমগ্র ইউনিয়ন গুলিতে এলিভিটিং প্রভারটি ইন নর্থ ইষ্ট বাংলাদেশ আপন প্রকল্প কৃষক কৃষাণীদের মাঝে আগ্রহ সৃষ্টি করে চলছে। জানা গেছে, ২০১১ সালের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয়ে বিভিন্ন ব্লকে ৩০ জন করে কৃষক কৃষাণীকে দলভুক্ত করে ৪০টি দলের মাধ্যমে ১২শত কৃষক কৃষাণীদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রযুক্তিগত শিক্ষা প্রত্যেক দলকে ৫০ হাজার করে টাকা কৃষি উন্নয়নের জন্য দেওয়া হয়। এছাড়াও মাঠ দিবস সচেতনতা বৃদ্ধি, কৃষি মেলা এবং প্রদর্শীতে সচেতনতা বৃদ্ধি করা হয়। ১১ সদস্য বিশিষ্ট্য কমিটিন গঠন করে ৯০ শতাংশ জমি নিয়ে শাকসবজি মাঠ ফসল, ধান, গম, হাঁস মুরগি মাছ চাষ সম্পর্কে সামগ্রীক উন্নয়ন করা হয়। এপিওএনই আপন প্রকল্প এ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আজিম উদ্দিন জানান, কৃষক কৃষাণীরা দলবদ্ধ হয়ে এ প্রকল্পের সুবিধা ভোগ করছেন। ফিল্ড ফ্যাসিলেটর পল্লব সরকার জানান, আমরা নির্ধারিত কৃষক কৃষাণীকে তালিকা করে আগামীতে বড় ধরনের কর্মসূচীতে অংশ নিব। ফিল্ড ফ্যাসিলেটর আশরাফ আলী জানান, নির্ধারিত কৃষক কৃষাণী ছাড়াও প্রতি দলে আরও কয়েকজনকে কৃষি সম্পর্কে সচেতনতা শিখানো হয়।
নকলা থানা টেম্পু স্ট্যান্ড পরিচালনা উপকমিটি গঠন
নকলা থানা টেম্পু স্ট্যান্ড পরিচালনা উপকমিটি গঠন। কমিটির সভাপতি হলেন- আব্দুল মজিদ কডা, সাধারণ সম্পাদক- মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক আশরাফ আলী সহ ৭ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। উপদেষ্টা পাঁচ জন হলেন- আবুল মনসুর, মাহবুবুল আলম শাহীন, ইন্দ্রজিত কুমার সুভাষ, শাহ বোরহার উদ্দিন, গোলাম মোস্তফা সবুজ। জানা গেছে, শেরপুর জেলা অটো টেম্পু অটো রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ ৪৫৮৮ এর অধীন এ কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃষি ব্যাংকের নকলা শাখায় ঋণ আদায় লক্ষ্যমাত্রা অর্জিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর নলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস…