ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খবর টি পড়েছেন : ১৮০
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়া প্রেসক্লাবের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Photo- Agailjhara 20-08-14আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি  : বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর উপর নারকীয় হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০ আগস্ট বুধবার সকালে গৌরনদী, উজিরপুর ও কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা সদরের জিরোপয়েন্টে মানব বন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহাসিন মিয়া লিটন, কালকিনি উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সহ-সভাপতি ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, সদস্য প্রবীর বিশ্বাস ননী প্রমুখ। বক্তারা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাপাহারে বিশুদ্ধ পানি ও জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন পরবর্তী সংবাদ দুপচাঁচিয়ায় ৯০ বোতল ফেনসিডিল ২টি মোটরসাইকেল সহ ২জন…