ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জ সরকারি হাসপাতাল সড়ক ও কাচাঁ বাজারে বৃষ্টিতে হাটু পানি,পথচারীদের ভোগান্তি চরমে

খবর টি পড়েছেন : ১৮০
রামগঞ্জ সরকারি হাসপাতাল সড়ক ও কাচাঁ বাজারে  বৃষ্টিতে হাটু পানি,পথচারীদের ভোগান্তি চরমে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি :  রামগঞ্জ পৌর পরিষদ কার্যালয়ের দুইশত গজ দূরত্বে রামগঞ্জ কাঁচা বাজার ও বাজার সংলগ্ন সকল রাস্তা জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ সীমা অতিক্রম করেছে। ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় যেটুকু রাস্তা চলার উপযোগী ছিলো সেটাও দিন দিন পায়ে হেঁটে চলারও অনুপযুক্ত হয়ে পড়ছে। একটু বৃষ্টি হলেই হাটু পরিমান জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে রামগঞ্জ কাঁচা বাজার পরিদর্শন করে দেখা গেছে,  বুধবার সকালে প্রবল বর্ষণে রামগঞ্জ কাচাঁ বাজারে হাটু পানি জমে যায়। কিন্তু বাজারের মধ্যে কোন ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় সড়কগুলিতে বৃষ্টির পানি জমে আবর্জনা পঁচা দূর্গন্ধ ও কর্দমাক্ত পানি জমে থাকে। ফলে বাজার করতে আসা ক্রেতা ও মাছ-সবজি বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্বাভাবিক পোষাক পড়ে কোন ক্রেতা সাধারণের বাজারে যাওয়ারও উপায় থাকে না। এছাড়া কাঁচা বাজার থেকে উপজেলা পরিষদ সড়ক, রামগঞ্জ দক্ষিণ বাজার থেকে সোনাপুর বাজার সড়ক ও নূরপ্লাজা চত্তর থেকে বাস টার্মিনাল সড়কে খানাখন্দে ভরা নোংরা দুর্গন্ধময় কাদাপানি জমে থাকায় রামগঞ্জ বাসীর যেন দুর্ভোগের অন্ত নেই।
রামগঞ্জ বাজারের মৎস আড়ৎদার নজির আহম্মদসহ ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, প্রথম শ্রেণীর পৌরসভার মাছ বাজারের এ করুন দশার কারণে ব্যবসা-বাণিজ্য করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টিতেই রামগঞ্জ মাছ ও কাঁচা বাজারে হাটু পানি জমে যায়। এতে ক্রেতা সাধারণ আসতে না পারায় তাদের বেচা-বিক্রি হচ্ছে না। অথচ রামগঞ্জ কাঁচা বাজার থেকে জেলা পরিষদের খাল বেশি দূরে নয়। যদি কর্তৃপক্ষ সড়কের পাশে ড্রেনের ব্যবস্থা করে খালের সাথে সংযোগ দিতেন তাহলে বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হতো। বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি ও বাজারে আসা লোকজনের ভোগান্তিতে পড়তে হতো না। তারা এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ওয়ার্কাস পার্টি কর্মী সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ কেশবপুরের গৃহবধুকে লেবালনে ৭মাস আটকিয়ে রেখে যৌন হয়রানীসহ…