ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরের গৃহবধুকে লেবালনে ৭মাস আটকিয়ে রেখে যৌন হয়রানীসহ তার দেহ থেকে কিডনি নিয়ে দেশে ফেরত পাঠিয়েছে আদম ব্যাপারী চক্র

খবর টি পড়েছেন : ২০৫
কেশবপুরের গৃহবধুকে লেবালনে ৭মাস আটকিয়ে রেখে যৌন হয়রানীসহ তার দেহ থেকে  কিডনি নিয়ে দেশে ফেরত পাঠিয়েছে আদম ব্যাপারী চক্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর(যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে এক গৃহবধুকে গৃহকর্মীর কাজের কথা বলে বিদেশে নিয়ে ৭মাস ঘরের মধ্য আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় তার ওপর শারীরিক ও যৌন নির্যাতন চালিয়ে দেহ থেকে একটি কিডনি নিয়ে মুমূর্ষু অবস্থায় দেশে ফেরত পাঠিয়েছে আদম ব্যাপারি চক্র। বর্তমান ওই গৃহবধু অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুর গ্রামে।
জানা গেছে, গত ৭ মাস আগে কেশবপুর পৌর সদরের হাবাসপোল গ্রামের আরশাদ সরদারের কন্যা আবিরন নেছাকে (৩৫ মোটা অংকের টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীর কাজের কথা বলে লেবালনে নিয়ে যায় পাশ্ববর্তী ভোগতী নরেন্দ্রপুর গ্রামের বক্কর মোড়লের ছেলে আলমগীর হোসেন (৩৭)। সেখানে আরো ২টি মেয়ের সাথে তাকে একটি ঘরের মধ্য আটকে রেখে আলমগীর হোসেন ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কাজ করতে বাধ্য করে। এসময় বাঁধা দিলে ওই আদম ব্যাপারী আবিরনের  সমস্ত শরীর ব্লেড ও খুর দিয়ে ক্ষত বিক্ষত করে  মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে নির্যাতনের শেষ পর্যায়ে আবিরন নেছার মৃত্যু নিশ্চিত জেনে আলমগীর হোসেন তার দেহ থেকে একটি কিডনি নিয়ে লোক দিয়ে দেশে পাঠিয়ে ঢাকার সাভারের একটি ডাষ্টবিনের মধ্য ফেলে রেখে চলে যায়। গত ১২ আগষ্ট সাভার থানা পুলিশ তাকে উদ্ধার করে সাভার গণ স্বা¯হ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন থাকা অব¯হায় দুই দিন পর জ্ঞান ফিরলে সে হাসপাতালের ডাক্তরের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনাসহ বাড়ির ঠিকানা জানায়।
এদিকে, ১৫ আগস্ট ডাক্তারদের মাধ্যমে খবর পেয়ে তার দরিদ্র পিতা আরশাদ সরদার এক খন্ড জমি বন্ধক দিয়ে চিকিৎসার খরচ বাবদ ৫০ হাজার  টাকা পরিশোধ করে হাসপাতাল থেকে আবিরন নেছাকে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। চিকিৎসার অভাবে বর্তমানে সে নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছে। নির্যাতিত আবিরন জানান, লেবালনে গৃহকর্মীর কাজের কথা বলে আলমগীর তাকে বিদেশে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কাজসহ তার শরীর থেকে একটি কিডনি নিয়ে নিয়েছে। এরপরও তাকে একটি টাকাও বেতন দেয়া হয়নি। সে ওই নরপশুর বিচার দাবিতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের হস্থক্ষেপ কামনা করেছেন। আলমগীর বর্তমানে লেবালনে অবস্থান করছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামগঞ্জ সরকারি হাসপাতাল সড়ক ও কাচাঁ বাজারে বৃষ্টিতে… পরবর্তী সংবাদ প্রশ্নপত্র ফাঁসরোধে ৩২টি সেট করা হবে : শিক্ষামন্ত্রী