১৯ দফা দাবিতে ২৯ নভেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করার আহবান
ময়মনসিংহ প্রতিনিধি : ১৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।
বুধবার দুপুরে ময়মনসিংহে মুসলিম ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি বাপ্পা দিপ্ত বসু, জেলা সেক্রটারী ডা. সুজিত বর্মণ প্রমুখ।




