ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে কেন্দ্রীয় কালী মন্দির দখলমুক্ত

খবর টি পড়েছেন : ১৭৩
রাণীনগরে কেন্দ্রীয় কালী মন্দির দখলমুক্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর রাণীনগরের কালীবাড়ি হাট কেন্দ্রীয় কালী মন্দিরের চারপাশের অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করা হয়েছে। ২০ আগস্ট বুধবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে মন্দিরটি দখলমুক্ত করা হয়।
জানা গেছে, রাণীনগর বাজার কেন্দ্রীয় কালীবাড়ি হাট মন্দির ১৯১৩ ইং খ্রিঃ স্থাপিত হয়। মন্দির স্থাপনের পর থেকেই স্থানীয় হিন্দু সম্প্রদায় বিভিন্ন পূজা-র্পাবন, লীলাকীর্ত্তন ও প্রতি বছর কালীপূজা করে আসছে। গত কয়েক বছর আগে স্থাণীয় কতিপয় কিছু লোকজন পেশীবলের জোড়ে মন্দিরের প্রবেশ পথে অর্থাৎ দরজার সামনে মাছের আড়ৎ ও মন্দিরের পশ্চিম দিকে টিনের চাল তুলে জায়গা দখল করে ব্যবসা করে আসছিল। এতে মন্দিরের পরিবেশ অপবিত্র এবং ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান করতে বাধার সম্মুখিন হতে হত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের। বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ লিখিত অভিযোগ দিয়েও কোন ফল না পেয়ে মন্দির কমিটি আদালতের আশ্রয় নিলে আদালত তা গত ০৪-০৩-১২ ইং তারিখে হাট মাপের মাধ্যমে সংশোধন করে দেয়। হাট সংস্কার অনুযায়ী মন্দিরের পূর্ব দিকে অর্থাৎ হাটের সদর শেট প্লান অনুসারে সরকার ফাঁকা রাখে কিন্তু কতিপয় লোকজন সেই শেট প্লান অমান্য করে পেশীবলের জোড়ে চাল তুলে ইট, বালি, সিমেন্ট দিয়ে চৌঁকি বানিয়ে মাছের আড়ৎ গড়ে তোলে তাদের ব্যবসা বহাল রাখে। এঘটনাটি দৈনিক সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর গতকাল বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের মাধ্যমে অবশেষে মন্দিরটি দখলমুক্ত করা হয়েছে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজয় কুমার জানান।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, মন্দিরের চারপাশের অবৈধ স্থাপনার বিষয়টি বহুদিন ধরে প্রক্রিয়াধীন ছিল। বুধবার জেলা প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে মন্দিরটি দখলমুক্ত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বগুড়ার বিএনপি বেশির ভাগ উপজেলা ও পৌরসভা চলছে… পরবর্তী সংবাদ ময়মনসিংহে ওয়ার্কাস পার্টি কর্মী সভা অনুষ্ঠিত