ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার বিএনপি বেশির ভাগ উপজেলা ও পৌরসভা চলছে মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি দিয়ে

খবর টি পড়েছেন : ১৭৪
বগুড়ার বিএনপি বেশির ভাগ উপজেলা ও পৌরসভা চলছে মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি দিয়ে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বগুড়া প্রতিনিধি :  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন আন্দোলন কর্মসূচি পালনে বগুড়া শহরের বিএনপি সক্রিয় থাকলেও উপজেলা ও পৌরসভাগুলোর চিত্র ভিন্ন। অধিকাংশ উপজেলা ও পৌরসভা ইউনিটে মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি থাকায় নেতাকর্মিরা কর্মসূচি পালনে উৎসাহ পাচ্ছেনা। দীর্ঘ দিন যাবত পূর্নাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মিরা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। এছাড়া শক্তিশালী দু’টি ইউনিটে কোন কমিটিই নেই। ফলে এই দুটি ইউনিটে বহুভাগে বিভক্ত হয়ে নেতাকর্মিরা কর্মসূচি পালন করছে। একারণে আন্দোলনের সাফল্য নিয়ে শংসয় দেখাদিয়েছে নেতাকর্মিদের মাঝে।
দলীয় সূত্রে জানাগেছে, বগুড়া জেলায় বিএনপির ১২টি উপজেলা এবং ১১টি পৌরসভা ইউনিট রয়েছে। এর মধ্যে বগুড়া সদর ও শহর, সোনাতলা, আদমদীঘি, দুপচাঁচিয়া, শেরপুর, ধুনট এবং গাবতলী উপজেলায় পূর্নাঙ্গ কমিটি রয়েছে। এর মধ্যে শেরপুর ও গাবতলীর কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও তা জেলা কমিটি অনুমোদন দেয়নি। কাহালু, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও শাজাহানপুরে আহবায়ক কমিটি রয়েছে। এসব কমিটি গঠনের পর প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও তারা পূর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এসব এলাকায় একাধিক ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মিরা। এছাড়া সারিয়াকান্দি উপজেলা ও পৌর ইউনিটের পূর্নাঙ্গ কমিটি সম্প্রতি ভেঙ্গে দেয়া হয়েছে। ভেঙ্গে দেয়ার প্রায় দেড় মাস অতিক্রান্ত হলেও এখনো নতুন কমিটি করা হয়নি। ফলে নেতাকর্মিরা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু জানান, তারা ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম পরিচালনা করছিলেন। জেলা কমিটি হঠাৎ করেই অগঠনতান্ত্রিকভাবে কমিটি বিলুপ্ত করেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নে অংশগ্রহন করে পরাজিত মোঃ শোকরানার ইন্ধনে এই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম জানান, জেলার ২৩টি ইউনিটের মধ্যে ১৪টিতে পূর্নাঙ্গ এবং অবশিষ্ট গুলোতে আহবায়ক কমিটি রয়েছে। শেরপুর ও গাবতলীতে কমিটি থাকলেও তা জেলা কর্তৃক অনুমোদিত নয়। এছাড়া সাংগঠনিকব কাজে স্থবিরতার কারনে সম্প্রতি সারিয়াকান্দি উপজেলা ও পৌর ইউনিটের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। অচিরেই নতুন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি ।
জেলা কমিটির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, অধিকাংশ ইউনিটে পূর্নাঙ্গ কমিটি না থাকলেও সাংগঠনিক কর্মকান্ডে কোন প্রভাব পড়েনি। নেতাকর্মিরা ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি পালন করছে। আহবায়ক কমিটির নেতাদের দ্রুত ইউনিয়ন কমিটি গঠন করতে বলা হয়েছে। এছাড়া অঙ্গ সংগঠনের ইউনিটগুলো সক্রিয় হতে বলা হয়েছে। সারিয়াকান্দি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে স্বীকার করে তিনি বলেন, “জেলা কমিটির সভায় আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়নি।” বিভিন্ন ইউনিটের মেয়াদোত্তীর্ন আহবায়ক কমিটি দিয়ে রাজপথের আন্দোলন কতটুকু সফল হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে অতীতে যেকোন আন্দোলনে বগুড়ার নেতাকর্মিরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সরকার পতনের আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভোলাহাটকে রেশমের সূতিকাগার ও পূনর্জ্জীবিত করতে বস্ত্র ও… পরবর্তী সংবাদ রাণীনগরে কেন্দ্রীয় কালী মন্দির দখলমুক্ত