ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে ৩ মাদকসেবী আটক

খবর টি পড়েছেন : ১৮৫
মেহেরপুরে ৩ মাদকসেবী আটক
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর পুলিশ শহরের নতুন বাসটার্মিনাল এলাকা থেকে ৩ গাঁজা খোরকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই মুস্তাহাব গোপন সংবাদ পেয়ে সংগীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে কিছু গাঁজা ও নিবন্ধন বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বিকেলে পুলিশ নতুন বাসটার্মিনাল এলাকা থেকে শহরের বোসপাড়ার খাইরুলের ছেলে রেজা (২৭), খাপাড়ার দিনাজ আলীর ছেলে খোকন (২৬) ও গোরস্থান পাড়ার আজমত আলীর ছেলে নজরুলকে (২৮) আটক করে। একই সময় তাদের ব্যবহারকরা একটি নিবন্ধন বিহীন সিবিজেড মোটর সাইকেল ও কিছু পরিমান গাঁজা উদ্ধার করে।

গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা

মেহেরপুর গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি হিসেবে মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আতিয়ার রহমানের নাম ঘোষনা করেন।
মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তির সভাপতিত্বে আলোচনা সভা শেষে তাদের নাম ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, কৃষকলীগ নেতা মোশারফ হোসেন, আতিয়ার রহমান, জয়নাল, ছাত্তার প্রমুখ। এর আগে গত ১৪ জুন গাংনী উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তি। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা কৃষক লীগের কমিটি গঠনের জন্য অনুষ্ঠানের ২য় পর্বে ৫ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।

মেহেরপুরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন

Shamol Bangla Ads

মেহেরপুর সদর উপজেলা কুতুরপুর ইউনিয়নের শোলমারী বিজন বিলের ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা খাদ্য পরিদর্শক মোফাক্ষারুল ইসলাম। এদিন বিলের ধারে বট, কাঁঠাল, অর্জুন, দেবদারুসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে। এসময় আফাজুল হক, আব্দুস সামাদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স এর মটরযান বীমার মৃত্যু দাবী চেক হস্তান্তর

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ মেহেরপুর শাখার উদ্যোগে মটরযান বীমার মৃত্যু দাবী চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার মেহেরপুর ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর কার্যালয়ে ওই মৃত্যু দাবী চেক হস্তান্তর করা হয়।
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ মেহেরপুর শাখার সিনিয়র ম্যানেজার মোঃ নূরুল ইসলাম কুষ্টিয়ার মীরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মরহুম কামরুল গাজীর পিতা আবু বক্কর গাজীর হাতে মৃত্যু দাবীর ২০ হাজার টাকার চেক তুলে দেন। এসময় এ্যাকাউন্স অফিসার আবুল কালাম আজাদ, মিনিবাস মালিক শারমিন সুলতানার ভাই সিরাজুল ইসলাম সোনা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাঁসিয়াখালীতে বাগানের কর্মচারী অপহরণের এক মাস পরও উদ্ধার… পরবর্তী সংবাদ ৩০ প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্ত : ভেদা…