ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্ত : ভেদা মাছসহ ৫৪ প্রজাতির দেশি মাছ বিলুপ্তির পথে

খবর টি পড়েছেন : ৩৩১
৩০ প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্ত : ভেদা মাছসহ ৫৪ প্রজাতির দেশি মাছ বিলুপ্তির পথে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

৩০ প্রজাতির মিঠা পানির মাছ বিলুপ্ত

Meherpur Meni Fish Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে মিঠা পানির মাছের মধ্যে ৩০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। প্রায় বিলুপ্ত ৫৪ প্রজাতির দেশি মাছের মধ্যে ভেদা মাছ অন্যতম। অসাবধানভাবে মাছ সংগ্রহ, নদী-নালা শুকিয়ে যাওয়া, ফসলি জমিতে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ইত্যাদি দেশি মাছ বিলুপ্তির কারন।
ফসলের জমিতে মাত্রারিক্ত সার ও কীটনাশক ব্যাবহারে পানি দূষন হয়ে মিঠা পানির মাছ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। নির্বাচারে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা। মাছের প্রজনের সময় ডিমওয়ালা মাছ ধরা এবং দেশের অভ্যন্তরিণ জলাশয়গুলো শুকিয়ে যাওয়া ইত্যাদি কারণগুলো বাংলাদেশের মিঠা পানির ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ির উপর বিরুপ প্রভাব ফেলেছে।
বাংলাদেশের মিঠা পানিতে ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ি মাছ ছিল। এক সময় গ্রাম-গঞ্জের মানুষ খাল-বিল, ডোবা-নালায় জমে থাকা পানি সেচে ছোট মাছ ধরত। বিত্তশালীদের কেউ কেউ পুকুর থেকে বড়শি ও জাল দিয়ে মাছ ধরত। প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট কারনে আজ ৩০ প্রজাতির মাছ বিলুপ্তির পাশাপাশি ৫৪ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত, ১২ প্রজাতির মাছ চরম বিপন্ন, ২৮ প্রজাতির মাছ বিপন্ন ও ১৪ প্রজাতির মাছ সংকটাপ্ন্ হয়ে পড়েছে।
বিলুপ্ত প্রায় মাছের মধ্যে মেনি/ভেদা মাছ অন্যতম। এমাছ দেখতে অনেকটা কই মাছের মত। মেনি মাছ স্থানীয়ভাবে ভেদা মাছ বা রায়না মাছ নামে পরিচিত। এ মাছটি একসময় বাংলাদেশের জলাশায়ে প্রচুর পরিমান পাওয়া যেত। বর্তমানে এদের অস্তিস্ব হুমকীর মুখে।
ভেদা মাছ Nandidae গোত্রের Perciformes বর্গের মিঠা পানির মাছ। ভেদা মাছের ইংরেজী নাম Gangetic leaffish, বৈজ্ঞানিক নাম Nandus nandus.  মাছটির দেহের রং কালচে সবুজ। দেহ পার্শ্বীয়ভাবে চাপা এবং দেহের দু’পাশে হলুদ সবুজাভ ডোরা দাগ থাকে। পাখনা সবুজাভ খেকে হলুদাভ বর্ণের হয়ে থাকে। দেহ টিনয়েড আঁইশ দ্বারা আবৃত থাকে। এর লেজ গোলাকার এবং মুখ তুলনা মূলকভাবে বড়। এরা প্রায় ২০ সে.মি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
খাল-বিল, হাওড়-বাওড় এবং নদীতে এরা বাস করে। এরা আবাসস্থলের তলদেশে কর্দমাক্ত পরিবেশে বসবাস করে। বর্ষকালে প¬াবিত ধানক্ষেত বা পাটক্ষেতের এদেরকে পাওয়া যায়। খাদ্যাভ্যাসে এরা সাধারণত মাংশাসী ধরনের। এরা জলজ পোকা-মাকড়, পোকার লার্ভা ও ছোট মাছ খেয়ে থাকে। এরা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে প্রজনন করে থাকে।
খুলনা সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের (বিএল কলেজ) প্রাণি বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর বলেন প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট কারণে দেশের মিঠা পানির ৩০ প্রজাতির মাছ বিলুপ্ত ও ৫৪ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত। মানুষ সচেতন হলে- যেমন ফসলি জমিতে প্রয়োজনের অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করা এবং প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ না ধরা ও কারেন্ট জাল ব্যবহার না করাসহ দেশের আভ্যন্তরীন নদ-নদীতে কল-কারখানার বর্জ না ফেলা হলে দেশের মিঠা পানির ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ির অনেকগুলো টিকিয়ে রাখা সম্ভব হবে।
মেহেরপুর জেলা মঃস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেজবাহুল হক বলেন, দেশী প্রজাতির মাছ রক্ষার্থে সরকারি ও বে-সরকারি পর্যায়ে মাছের জন্য বেশি বেশি ও দীর্ঘ মেয়াদী অভয় আশ্রম করতে হবে। এছাড়া মাছ শিকারে সকলকে সতর্ক হতে হবে এবং মৎস্য আইন মেনে মাছ শিকার করতে হবে। এছাড়া নদী বা বিল পাড়ে মাছের হ্যাচারি করতে পারলে ছোট-বড় সব ধরেনের দেশী মাছের প্রজনন করা সম্ভব। এভাবে দেশী প্রজাতির মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে ৩ মাদকসেবী আটক পরবর্তী সংবাদ ব্রিকস ব্যাংকে যোগ দিচ্ছে বাংলাদেশ