ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটকে রেশমের সূতিকাগার ও পূনর্জ্জীবিত করতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর নির্দেশ

খবর টি পড়েছেন : ১৯৪
ভোলাহাটকে রেশমের সূতিকাগার ও পূনর্জ্জীবিত করতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর নির্দেশ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Photo-011ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাট তথা রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং বর্তমান কিছু সমস্যাকে সমাধানে এনে দ্রুত ফল বাস্তবায়নের আহবান জানিয়েছেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি ২০ আগস্ট বুধবার সকাল প্রায় ৯টার দিকে ভোলাহাটের রেশম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় আ’লীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মী ও রেশম বোর্ডের সদস্য, রেশমচাষী বসনীদের মাঝে আলোচনা ও মতবিনিময় সভায় এ কথাগুলি বলেন। এর আগে প্রতিমন্ত্রী ভোলাহাট উপজেলার মহানন্দা নদীর পূর্বদিকে পাওয়া বাংলাদেশের প্রায় ১১’শ বিঘা জমি, রেশম বোর্ডের মিনিফিলেচর ভবন পরিদর্শন করেন। শেষে ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ড দপ্তরের বিভিন্ন কার্যক্রমের তথ্যাদি অবহিত হন পরে প্রতিমন্ত্রী রেশম বোর্ড ভোলাহাট জোন মিলনায়তন কক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকলের রেশম সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় রেশম উন্নয়ন বোর্ডের সদস্য ইয়াসিন আলী শাহ্ প্রতিমন্ত্রীর সামনে ভোলাহাট উপজেলায় রেশম চাষাবাদের ইতিহাস তুলে ধরে একে পুনরুজ্জীবিত করতে জোড়ালো আহবান জানান। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী মহাপরিচালক স্বপন চন্দ্র পাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির, উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) আখতার মামুন, অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদ। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ওয়াজেদ আলী, সিনিয়ার সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, আ’লীগ নেতা ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক।  সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সা: সম্পাদক আফরাজুল হক বাবু, একরামুল হক, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, কৃষক লীগ সভাপতি আতাউর রহমান রজব, যুবলীগ ভার:সভাপতি প্রভাষক রেজাউল করিম, সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন,  ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ, ভার: মাহফুজুর রহমানসহ উপজেলা আ’লীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রো ও প্রেস মিডিয়া এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভোলাহাটে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৩জন আটক

Shamol Bangla Ads

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাত্রি সারে ৮টার দিকে যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম হতে মাদকদ্রব্য তৈরী ও সেবনের দায়ে ৩জনকে আটক করে জেল-হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে। থানা অফিসার ইনচার্জ  জানান, ভ্রাম্যামাণ আদালতের একটি যৌথ টিম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য তৈরী ও সেবনের দায়ে ৩জনকে আটক করে। য়ৌথ টিমে অংশ নেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) আখতার মামুন, অফিসার ইনচার্জ (প্রশাসন)দেওয়ান কউসিক আহম্মেদ, (তদন্ত) মোজাহার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রহনপুর নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও সঙ্গিয় পুলিশফোর্স। আটককৃতদের মধ্যে উপজেলার গোপিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল মাতিন (৩৩), বাহাদুরগঞ্জ গ্রামের জিন্নাত রহমানের ছেলে আলম (৩৪) ও তেলীপাড়া গ্রামের আব্দুস সবুর মিস্ত্রির স্ত্রী মাসেদা বেগম (৩৮)। তাদের পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য আইনে আ: মাতিন ও আলমকে ১ বছর ও মাসেদাকে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পরের দিন বুধবার জেল-হাজতে প্রেরণ করেছে।

ভোলাহাটে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

 ভোলাহাট থানায় মঙ্গলবার সকালে তাদের মিলনায়তন কক্ষে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোজাহার হোসেন, এসআই শিশির চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, আ’লীগ নেতা ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, কৃষকলীগের সভাপতি আতাউর রহমান রজবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভায় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সমাজে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যেন না ঘটে এ ব্যাপারে তারা সাধারণ জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন পুলিশের কর্মকর্তাগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুপচাঁচিয়ায় ৯০ বোতল ফেনসিডিল ২টি মোটরসাইকেল সহ ২জন… পরবর্তী সংবাদ বগুড়ার বিএনপি বেশির ভাগ উপজেলা ও পৌরসভা চলছে…