ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে গৃহপরিচারিকা হত্যার অভিযোগে থানায় মামলা

খবর টি পড়েছেন : ১৮০
নবীগঞ্জে গৃহপরিচারিকা হত্যার অভিযোগে থানায় মামলা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

উত্তম কুমার পাল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়ার্টারে হাসপাতালের প্রধান সহকারী সজল কান্তি দেবের বাসায় গরীব কিশোরী অঞ্জনা রানী নম’র রহস্য জনক মৃত্যু ঘটনা নিয়ে গত দু’দিন ধরে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবশেষে এ ঘটনার মামলা নিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত অঞ্জনার পিতা বারেন্দ্র নম ওরপে রাজেন্দ্র নম মামলা দিলে তা এফআরআই হিসেবে গণ্য করা হয়েছে। মামলায় হাসপাতালের প্রধান সহকারী গৃহকর্তা সজল কান্তি দেবকে প্রধান আসামী করা হয়েছে বলে জানাগেছে। মামলার অন্যান্য আসামীরা হলেন সজলের দু’স্ত্রী শিউলী দেব ও শিউলী সরকার এবং তার ছেলে অরুপ কান্তি দেব এবং স্বরুপ কান্তি দেব। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে এ ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষনিক জেলা সিভিল সার্জন গত সোমবার রাতেই অভিযুক্ত সজলকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্স থেকে আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করেছেন।

নবীগঞ্জে অঞ্জনার খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
সজলকে গ্রেফতার ও চাকুরী থেকে অপসারনের দাবী

Shamol Bangla Ads

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়ার্টারের হাসপাতালের প্রধান সহকারী সজল কান্তি দেবের বাসা থেকে কিশোরী অঞ্জনা রানী সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঘাতক সজল দেবসহ জড়িতদের গ্রেফতার ও চাকুরী থেকে অপসারনের দাবীতে গতকাল মঙ্গলবার বিকালে নিহতের বাড়ি এলাকার ৪ গ্রামবাসীসহ নবীগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতা বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন। ওই বিক্ষোভ সমাবেশে দলমতের উর্ধেŸ উঠে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আন্দোলনের গতি আরো বৃদ্ধি পেয়েছে। বিকাল ৬ টার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক সমাবেশে অনুষ্টিত হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক বাবুল পুরকায়স্থ’র সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,জাতীয় পার্টির সেক্রেটারী মাহমুদ চৌধুরী,মাওঃ মোস্তফা আল হাদী,মাওঃ আব্দুর রকিব হক্কানী,শেখ আব্দুস শহীদ,আবু ইউছুপ চৌধুরী,রুহুল আমীন,আব্দুর রকিব,নুরুজ্জামান,পিন্টু পুরকায়স্থ,হারুনুর রশীদ,আহমদ ঠাকুর রানা,মনর উদ্দিন,আব্দুল আলীম ইয়াসিনী,কমান্ডার এম এ খালেক প্রমূখ। সমাবেশে বক্তাগন বলেন,বহু অপকর্মের হুতা সজল দেব নিরীহ অঞ্জনাকে হত্যা করে আত্মহত্যা বলে পারপেতে চায়। নবীগঞ্জ বাসী তার এ অসৎ উদ্দেশ্য সফল করতে দেবে না। তারা বলেন,পুলিশ প্রশাসন আন্তরিক হলে সজল দেব কে প্রথমেই গ্রেফতার করতে পারতেন। কিন্ত তা না করে তাকে পালিযে যেতে সাহায্য করেছেন বলেন অভিযোগ তোলেন। তারা বলেন,সজলকে আজমীরিগঞ্জ বদলী করলে হবে না। তাকে চাকুরী থেকে অপসারন করতে হবে। বক্তাগণ অনতিবিলম্বে ঘাতক সজল ও জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যতায় আন্দোলন অব্যাহত থাকবে বলে ও তারা জানান। অপর দিকে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলকার এমপি এমএ মুনিম চৌধুরী বাবু সংবাদপত্রে এক পদত্ত বিবৃতিতে নিরীহ অঞ্জনা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান। মৃত অঞ্জনা রানী নম’র আত্মার শান্তি কামনা করে শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নবীগঞ্জে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যুতে
উপজেলা মানবাধিকার কাউন্সিলের সুষ্ট তদন্তের দাবী

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সজল কান্তি দেবের বাসার কাজের মেয়ে অঞ্জনা রানী সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি সুষ্ট তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটনের জোর দাবী জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। তদন্তের মাধ্যমে সুষ্ট বিচারের দাবীতে বিবৃতি জ্ঞাপনকারীরা হলেন,সংগঠনের সভাপতি পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,সহ-সভাপতি সুখেন্দু রায় বাবুল, ফখরুল আহসান চৌধুরী,কালীপদ ভট্রচার্য্য,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোঃ রুবেল মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক আশফাকুজ্জামান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাজীব কুমার দে তাপস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজিমুল ইসলাম বাবলু,মহিলা বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর দেবলা রানী দাশ,শিক্ষা সম্পাদক শিক্ষক মোঃ শামীম আহমদ,প্রচার সম্পাদক সরাজ মিয়া,কৃষি সম্পাদক এলেমান আহমদ,সাংস্কৃতিক সম্পাদক লোমেশ রঞ্জন দাশ,ধর্ম বিষয়ক সম্পাদক অনু আহমদ,সাহিত্য সম্পাদক সলিল বরন দাশ,নির্বহী সদস্য আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,সাবেক পৌর কাউন্সিলর ফুর্শিদা ইয়াসমিন,শুভ্রাংশু রায় পিকু,শিক্ষক রথীন্দ্র চন্দ্র দাশ,শিক্ষক মোঃ আব্দুল মজিদ,শিক্ষক সমীরন দে, পিন্টু চন্দ্র রায়,শিক্ষক মাহবুব আহমদ,শিক্ষক পলাশ চন্দ্র দাশ,সাংবাদিক রাকিল হোসেন,সাংবাদিক মোঃ সেলিম তালুকদার,পৃথ্বিশ চক্রবর্তী,মোঃ আব্দুল বাছিত,মোঃ আব্দুর রহিম,শিক্ষক মৃনাল কান্তি দাশ,মোঃ রহমত আলী প্রমূখ। বিবৃতিদাতার বলেন,গৃহপরিচারিকা অঞ্জনা মৃত্যুও সাথে গৃহকর্তা সজল দেবসহ যারা জড়িত রয়েছে সুষ্ট তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

নবীগঞ্জে পাইলট প্রকল্পের আওতায় ৮ম শ্রেনী চালু হওয়া বনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট,পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে শিক্ষক সংকটের কারনে ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খোজ নিয়ে জানাযায়,উল্লেখিত বিদ্যালয়টি ২০১৩ সালের সরকারের পাইলট প্রকল্পের আওতায় এনে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়াশোনার সুযোগ করে উন্নীত করা হয়। তবে বর্তমানে ঐ বিদ্যালয়ে ৭ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চালু রয়েছে। এ বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে শুরু করে ৭ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ৬ শত। কিন্তু তাদেরকে পাঠদানের জন্য বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন। বিগত ২ মাস পূর্বেও এ বিদ্যালয়ে ৭ জন শিক্ষক কর্মরত ছিলেন। কিন্তু কর্মস্থল সুবিধার জন্য অন্য ৩ জন শিক্ষক নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের পছন্দের জায়গায় বদলী হয়ে গেছেন। যার ফলে বিদ্যালয়ে প্রায় ৬ শত জন ছাত্র-ছাত্রীর পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।
তথ্যসুত্রে জানাযায়,কোন বিদ্যালয়ে পাইলট প্রকল্প চালুর সাথে সাথে ২ জন বি.এড শিক্ষক নিয়োগের বিধান থাকলেও অদ্যবধি এ বিদ্যালয়ে কোন শিক্ষক নিয়োগ না দিয়ে অন্য ৩ জন বদলী হয়ে চলে গেছেন। যার ফলে সরকারের পাইলট প্রকল্প কতটুকু সফল হবে এ নিয়ে অভিজ্ঞ মহলের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিদ্যালয়ের এহেন পরিস্থিতিতে এলাকাবাসী এ বিদ্যালয়ের শিক্ষক সমস্যা দ্রুত সমাধানের জন্য নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত আবেদন প্রেরন করছেন। তাই এলকাবাসী এ বিদ্যালয়ের অতীতের সফলতা ধরে রাখতে ও পড়াশোনার সুষ্ট পরিবেশ সৃষ্টি করতে দ্রুত শিক্ষক সংকট দুর করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠক পরবর্তী সংবাদ ফাঁসিয়াখালীতে বাগানের কর্মচারী অপহরণের এক মাস পরও উদ্ধার…