ঝালকাঠি প্রতিনিধিঃ যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক এক গোল টেবিল বৈঠক বুধবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, ঝালকাঠি প্রেসক্লাব ও ব্র্যাক এ গোল টেবিল বৈঠকের আয়োজন করেন। টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিকরা এতে অংশ গ্রহন করেন। সিভিল সার্জন বিনয় কৃষন বিশ্বাসের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন প্রধান অতিথি ও পুলিশ সুপার মোঃ মজিদ আলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


ঝালকাঠিতে বাসের চাপায় মাদ্রাসাছাত্র নিহত : চালক গ্রেপ্তার
ঝালকাঠির ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার নামকস্থানে মঙ্গবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় জাহিদুল ইসলাম নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। ক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক সতাব্দী নামক পরিবহন বাসটি ও চালক কাফি হাওলাদার কে আটক করে কাঠালিয়া থানায় সোর্পদ করেছে। নিহত জাহিদুল ইসলাম আমানউল্লাহ মাফছারুল উলুম দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র সে মাদ্রাসা ছুটি শেষে বাই সাইকেলে নিজ বাড়ি কাঠালিয়ায় আসার পথে বিনাপানি বাজার সংলগ্ম বাসের চাপায় গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলে মঙ্গল বার ভোর রাতে মারা যান। নিহত জাহিদুল ইসলাম কাঠালিয়ার মোঃ জাকারিয়ার এক মাত্র পুত্র।









