বেতাগী(বরগুনা)প্রতিনিধি: সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির উপর গতকাল গভীর রাতে অফিস থেকে বাসায় ফেরারপথে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে সাপ্তাহিক বিষখালী কার্যালয় বেতাগী প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমিতিরি উদ্যোগে প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাংবাদিক আঃসালাম সিদ্দিকি, সাইদুল ইসলাম মন্টু, মহসিন খান, শামিম সিকদার, আবুল বাশার খান, মাওঃ নুরুল ইসলাম, মিজানুর রহমান ডব্লু ও মোঃ মোস্তিিফজুর রহমান প্রমুখ
বেতাগী ইউসিসিএ‘র কর্মকর্তা ও সভাপতির বিরুদ্ধে উৎকোচ দাবির বিষয়ে এমপির তদন্তের নির্দেশ

বেতাগীতে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও সভাপতির বিরুদ্ধে বকেয়া বেতন ও ভাতা প্রদানে উৎকোচ দাবি ও অসাদাচরনের অভিযোগের ঘটনায় উপজেলা নির্বাহী আফিসার কে তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।তিনি লিখিতভাবে নির্দেশনা দেন।।কেন্দ্রীয় সদর দপ্তর ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অজুহাত দিয়ে উৎকোচ দাবি করা হয়েছে এমনই অভিযোগ ভুক্তভোগীদের।এ কর্তা ব্যক্তিদের আমানবিক আচনের শিকার হয়ে অর্থ সংকটে ধার-দেনা করে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে প্রতিষ্ঠানের পরিদর্শক পদে কর্মরত ও অবসর পাওয়া স্বল্প আয়ের চাকুরেজীবীরা। জানাগেছে, পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর কর্মচারীদের গত ২০১৩-১৪ অর্থ বছরের সরকারী খাতের স্যালারী সাপোর্ট‘র বর্তমানে কর্মরত পরিদর্শক পদে মো: আল-আমিন, মোশারেফ হোসেন,রানা আক্তার ঝুলিয়া ও অবসরে যাওয়া পরিদর্শক আব্দুল মালেক, সুলতান হোসেনের নুন্যতম ৭৬ হাজার টাকা করে ৩ লাখ ৮০ হাজার টাকার প্রাপ্ত অনুদানের অর্ধেক টাকা উপ-পরিচালক থেকে পরিচালক প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে প্রদানের অজুহাত দেখিয়ে অগ্রীম উৎকোচ দাবি করে পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: বাবুল গাজী ও সভাপতি খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল।ভুক্তভোগীদের অভিযোগ বরগুনার আর সব উপজেলায় ৩০ জুনের মধ্যে কর্মচারীদের সকল বকেয়া পাওনা পরিশোধের পরেও এখানটায় তাদের দাবি পুরন করতে না পারায় আগষ্ট মাসেও তারা টাকা প্রদানে গড়িমসি করে। অবশেষে এ সব কর্মচারীদের পেছনের বছরের টার্গেট পুরনের শর্ত পূরন না হওয়ার কথা উল্লেখ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট টাকা ফেরতের চিঠি প্রেরন করে।এমন কি গত মাসের নিয়মিত বেতন না দিয়েও পল্লী উন্নয়ন অফিসার ও সভাপতি কর্মচারীদের কে চাকুরীচ্যুত করার হুমকী দিচ্ছে। এতে ওই সব কর্মচারীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।ক্ষুদ্ধ প্রাক্তন পরিদর্শক সুলতান হোসেন জানান, পল্লী উন্নয়ন কার্যালয় কে তারা দীর্ঘদিন দরে ঘুষ বানিজ্য ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছেন।বেতনের ২০%না দিলে কেউ বেতন নিতে পারেনা। পরিদর্শকদের জিম্মি করে প্রত্যেক কে অগ্রিম ৩৫ হাজার টাকা নগদ জমা দিয়ে বেতনের চেক নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।না দিলে ডিসেম্বর মাসের মধ্যে বরখাস্ত করার ভয়ভীতি দেখাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: বাবুল গাজী জানান, কর্মচারী বেতন ভাতা খাতে সহায়তা প্রাপ্তির জন্য এক জন পরিদর্শক কে বছরে নূন্যতম ১৫ লক্ষ টাকার ঋন বিতরন করতে হবে এবং পুর্ববর্তী বছরের আদায় যোগ্য ঋনের নূন্যপক্ষে ৭৫ ভাগ আদায় থাকতে হবে তা না হওয়ায় স্থগিত করা হয়েছে।প্রতিষ্ঠানের সভাপতি খ.ম.ফাহরিয়া সংগ্রাম আমিনুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন,‘সমবায়ের বিধিবিধান অত্যন্ত কঠিন।সে অনুযায়ী বেতন ভাতা ফেরত দেওয়ার চিঠি দেওয়া হয়েছে।তবে প্রদান না করে আমরা প্রতিষ্ঠানের জন্য সুনাম ও প্রশংসার কাজ করেছি।









