শ্যামলবাংলা বিনোদন : অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম-২’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে জাপানের টোকিওতে।
চলচ্চিত্রটি এবারের ঈদে সারা বাংলাদেশসহ ইউকে, ইউএসএ-তে মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটির সফলতার ধারাবাহিকতায় দেশের বাইরে প্রদর্শনের উদ্যোগ নেয় প্রযোজক। এবারে জাপানে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। আর এ কারণে চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী অনন্ত-বর্ষা আজ জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। চলচ্চিত্রটির কাহিনী, আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী, অত্যাধুনিক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার, সুদক্ষ অভিনয় দিয়ে সব শ্রেণীর দর্শকদের ভেতরে ইতিবাচক সাড়া জাগিয়েছে।




