ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২০ জনের বিরুদ্ধে মামলা

খবর টি পড়েছেন : ১৯৫
রামগঞ্জে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২০ জনের বিরুদ্ধে মামলা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর): রামগঞ্জ উপজেলা করপাড়ায় এলাকায় পুলিশের ওপর হামলা করে হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম মিঠুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২০জনের বিরুদ্ধে মামলা করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে রামগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ রুহুল আমিন বাদী হয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক মজিবকে প্রধান আসামী করে, ইউপি সদস্য কালু মিয়াসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। সোমবার দুপুরে থানা থেকে আটককৃতদের লক্ষ্মীপুর জেলা আদালতে প্রেরণ করেছে।

Shamol Bangla Ads

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিবসহ এ যাবৎ ১০ জনকে আটক করলেও পুলিশ যাছাই বাছাই করে ৪জনকে ছেড়ে দিয়ে ৬ জনকে গ্রেফতার দেখায়।
উল্লেখ্য, গত রবিবার ১৭ আগষ্ট দুপুর ১২টার দিকে রামগঞ্জ উপজেলার ৮নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিবের উপস্থিতিতে একটি গ্রাম্য শালিস চলাকালীন শালিস বৈঠকে করপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম ওরপে কানা সাইফুল হত্যা মামলার আসামী পশ্চিম করপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে ডাকাত মিঠু উপস্থিত হওয়ায় নিহত কানা সাইফুলের মামা বেলাল মেম্বারসহ তার আত্মীয়রা হত্যা মামলার আসামী মিঠুকে সেখান থেকে আটক করে রামগঞ্জ থানা পুলিশে খবর দেয়।
পরে থানা পুলিশ করপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে হত্যা মামলার আসামী মিঠুকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে উঠানোর সময় চেয়ারম্যান মজিবুল হক মজিব ও মিঠুর লোকজন বাধা দেয়। এতে মিঠুর পক্ষের লোকজন বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষন ও আতঙ্ক সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মিঠুকে ছিনিয়ে নেয়।
এদিকে চেয়ারম্যানকে গুলি ও মারধর করার গুজব ছড়িয়ে পড়লে সন্ত্রাসীরা ইউপি সদস্য বেলাল হোসেনের করপাড়া ছৈয়াল বাড়ীতে হামলা করে দুটি বসতঘর, স্থানীয় বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর করে তান্ডব চালায়। পুলিশ, মজিব বাহিনী ও বেলাল মেম্বার গ্ররুপে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংর্ঘষ ও গুলি বিনিময়।
সংঘর্ষে চার পুলিশ ও ইউপি সদস্য কালু মিয়া, মফিজুর রহমান, রুবেল হাওলাদার, জাকির হোসেন, বাবুল হোসেন, সুমন হোসেন, বেলাল উদ্দিন, বুলি বেগম, তামান্না বেগমসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার আসামী ছিনতাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যান মজিবুল হকমজিবসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০জনকে আসামী করে মামলা করা হয়েছে। ছিনতাইকৃত হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম মিঠুসহ অন্য সন্ত্রাসীদের গ্রেফতার করতে ও পুলিশের হ্যান্ডকাপ উদ্ধারে সাড়াশি অভিযান চলছে।

রামগঞ্জে শুভ জন্মাষ্টমী পালিত

Shamol Bangla Ads

ভগবান শ্রী কৃষ্ণের পবিত্র জন্মতিথি উপলক্ষে গতকাল সোমবার ১৮ আগষ্ট রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রামগঞ্জ শহরে র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোনাপুর সনাতন হরিসভা থেকে র‌্যালিটি শুরু হয়ে সোনাপুর ও রামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সভায় বক্তারা বলেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের রোহিনী নক্ষত্রের এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ৫ হাজার ২৪০ বছর পূর্বে তিনি জন্ম নিয়ে ছিলেন ভারতের মথূরায়। সেই থেকে পৃথিবীতে পরমেশ্বর ভগবান পৃথিবী কৃষ্ণের আবির্ভাব তিথিকে সনাতন ধর্মালম্বীরা শুভ জন্মাষ্টমী হিসাবে পালন করে আসছে। উপজেলা পূজা পরিষদের সভাপতি যূগল প্রসাদ বনিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক সমীর রঞ্জন সাহা, পরেশ চন্দ্র সূত্রধর,শংকর রায়, পিযুষ কান্তি লিটন, জয়ন্ত বনিক, অমৃত কুরী, হারাধন বনিক প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাপাহারে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ পরবর্তী সংবাদ জাপানে প্রদর্শিত হবে মোস্ট ওয়েলকাম-২