ads

মঙ্গলবার , ১৯ আগস্ট ২০১৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছবি মুক্তির আগেই ২০ ছবির নায়িকা!

জুবায়ের রহমান
আগস্ট ১৯, ২০১৪ ১:১১ অপরাহ্ণ

Porimoniশ্যামলবাংলা বিনোদন : একটি ছবিও মুক্তি পায়নি; অথচ ২০ ছবির নায়িকা হয়ে বসে আছেন। এটা সম্ভব হয়েছে অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক নেটওয়ার্কের কল্যাণে। তারই এক উজ্জ্বল প্রমাণ পরীমণি। এখন পর্যন্ত একটি চলচ্চিত্রও মুক্তি পায়নি তার। তাতে কী হয়েছে! পরীমণির হাতে এখন ২০ টি ছবি। এর মধ্যে ৫টি ছবির সম্পূর্ণ কাজ শেষ। ১০টির অধিকাংশ শুটিং শেষ। আর বাকি ৫টির শুটিং তিনি এখন করছেন। পুরো মাসই তার শুটিং। শিডিউল ফাঁকা নেই। নানা কারণেই বিভিন্ন সময় মিডিয়ায় আলোচিত আছেন পিরোজপুরের এই মিষ্টি চেহারার মেয়ে।
২০১১ সালে ঢাকায় আসেন পরীমণি। চলচ্চিত্রে কাজ করার আগে ইদ্রিস হায়দারের ‘সেকেন্ড ইনিংস’ ধারাবাহিক নাটকে প্রথম অভিনয় করেন তিনি। কেউ কেউ বলেন, নায়িকা সংকটের কারণেই আজ পরীমণি নায়িকা হতে পেরেছেন। আবার কেউ বলেন, সিনেমায় অভিনয় করতে যে সাহস লাগে সেটা আছে পরীর।
শাকিব খান, বাপ্পী, সায়মান, জায়েদ খানের সঙ্গে এরই মাঝে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেছেন তিনি। ‘ধূমকেতু’ ছবিতে শাকিব খানের সঙ্গে বেশ কিছু চুমুর দৃশ্যে অভিনয় করেও আলোচিত হয়েছেন। ছবির গল্পের প্রয়োজনে যে কোনো খোলামেলা পোশাক পরতে সমস্যা নেই তার। এমন কিছু খোলামেলা দৃশ্যের ছবি নেট দুনিয়ায় চলে আসার পর আরো বেশি আলোচিত হন এই মিষ্টি মেয়ে। কিন্তু এসব কিছুই যেন গায়ে মাখেন না তিনি।
আর চাইলেও তো আর কেউ পরীর ছবি নিয়ে কথা বলতে পারছেন না। কারণ একটি ছবিও তার মুক্তি পায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে। এদিকে পরী অভিনীত ‘রানা প্লাজা’ ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সে ছবিটিও আটকে যায়। ‘ইনোসেন্ট লাভ’, ‘আমার মন জুড়ে তুই’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘পুড়ে যায় মন’, ‘সারপ্রাইজ’ ‘ধূমকেতু’ ‘হিটার’ ‘ভালোবাসার অনেক জ্বালা’, ‘মন জানে না মনের ঠিকানা’ এই ছবিগুলো নিয়ে এখন ব্যস্ত আছেন এ তারকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!