
ময়মনসিংহ : নিহত পুুলিশ কনস্টেবল সাইফুলের স্ত্রী তাসলিমা ও তার প্রথম স্বামী পুলিশ কনস্টেবল আলাউদ্দিন।

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পুলিশ কনস্টেবল দ্বিতীয় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তাবন্দি করে প্রাইভেটকারযোগে নিয়ে যাবার সময় আজ রাত ৯টার দিকে টাউনহল মোড়ে জনতার হাতে ধরা পড়েছে স্ত্রী ও প্রথম স্বামী। পরে তাদের কোতোয়ালী পুলিশে সোপর্দ করেছে। নিহত কনস্টেবল সাইফুল ডিএমপিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলো- স্ত্রী তাসলিমা (৩২) ও তার প্রথম স্বামী পুলিশ কনস্টেবল আলাউদ্দিন। কনস্টেবল আলাউদ্দিন নারায়নগঞ্জের হাজীগঞ্জ ফাঁড়িতে কর্মরত বলে কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন। কেন তাকে হত্যা করেছে তা এখনো পু্িযলশ নিশ্চিত নয়। এঘটনায় শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসময় শতশত জনতা থানায় ভীড় জমান।

কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, তাসলিমা শহরের কাঁচিঝুলি এলাকার একটি বাস্য়া ভাড়ায় থাকতেন। তার প্রথম স্বামী নারায়নগঞ্জের হাজীগঞ্জ ফাঁড়ির পুলিশ কনস্টেবল আলাউদ্দিন ও দ্বিতীয় স্বামী ডিএমপির কনস্টেবল সাইফুল ইসলাম। পারিবারিক কলহের জেরে সোমবার দুপুরে সাইফুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে তার প্রথম স্বামী আলাউদ্দিন ও স্ত্রী তাসলিমা। পরে আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের টাউনহল মাইক্রোস্ট্যান্ড থেকে রাজেন্দ্রপুরের উদ্দেশ্যে দুই হাজার পাঁচশ টাকায় একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে বস্তাবন্দি লাশ ও কিছু মালামাল তুলে মুসলিম গার্লস স্কুল রোড থেকে। এসময় প্রাইভেটকার চালক আরিফের সন্দেহ হলে আরিফ প্রাইভেটকারটি টাউনহল মোড় মাইক্রোস্ট্যান্ডে ঢুকিয়ে চিৎকার শুরু করে। এসময় স্ট্যান্ডের শ্রমিকরা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে বস্তাবন্দি লাশ বের করে এবং ওই দুজনকে আটক করে।










