মাহ্ফুজুর রহমান, তারাকান্দা (ময়মনসিংহ) : তারাকান্দায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে নবীণ বরণ উপলক্ষে ছাত্রদল ও ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় সভাপতি নজরুল ইসলাম নয়ন এর নেতৃত্বে ছাত্রলীগের মিছিল এবং ১১.২৫ মিনিটে আলমগীর হোসেন রকির নেতৃত্বে ছাত্রদল মিছিল বের করে কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে আলোচন সভা অনুষ্ঠিত হয় । এসময় অত্র কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীগণ উপস্থিত থাকেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের জি.ভি সদস্য আব্দুল হেকিম মন্ডল, কামরুজ্জামান চানু , তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন, সাধারন সম্পাদক সুমন বিকাশ সরকার, ফরহাদ হোসেন প্রমুখ। পরে ছাত্রদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলমগীর হোসেন রকি, মোমেন মন্ডল, মাসুদ পারভেজ, সাদ্দাম হোসেন, আল-আমিন, রনজিত শর্মা , রবিন প্রমুখ।









