ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সকাল ১০ উপজেলা চেয়ারম্যান এর সভা কক্ষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ জাকির হোসেন, মোঃ কামরুজ্জামান লিটন নকীব, শিশির দাস, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, সাধারন সম্পাদক মোঃ জিয়া ইসলাম মিরবহর, শহীদ গোলদার, মনির মোল্লাসহ আওয়ামীলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ১৫ আগষ্ট উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে শোক দিবস পালন করা হবে। এবং ১৭ আগষ্ট কাঠালিয়া উপজেলাব্যাপী ঝালকাঠি ১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগষ্টের কর্মসূচি পালন করা হবে। দলীয় সকল নেতাকর্মিদের ওই দিন উপস্থিত হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার আহ্ব্বান জানান।
কাঁঠালিয়ায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীসহ আহত-৩

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ফল ব্যবসায়ী মোঃ ফারুক হোসন (৫০) গতকাল মঙ্গলবার রাতে দোকান থেকে নেমে রাস্তা পারাপার করতে গিয়ে রিক্সার নিচে পরে আহত হয়। আহততে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। অপর দিকে বুধবার সকাল ১১টারদিকে কাঠালিয়া বাইপাস নামকস্থানে বাসের ধাক্কায় অটোরিক্স্রা উল্টে মনিরুজ্জামান (৪৫) ও মোঃ মিরাজ হোসেন (৩০) আহত হয়েছেন।









