ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Efter_Pic_1স্টাফ রিপোর্টার : শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা এবং স্থানীয় অন্ধ হাফিজীয়া মাদরাসা’র শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কল্যাণ সমিতি’র সভাপতি শাহরিয়ার মিল্টনের সভাপতিত্বে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলার সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদলের বাবা ও প্রয়াত ভাষা সৈনিক আব্দুর রশিদ এবং সাংবাদিক জিএম বাবুলের মাতা আফতাবুন্নেছা’র মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহন করা হয়। পরে সমিতি’র বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল। সভা শেষে সমিতি’র সদস্যরা শহরের সেরীপাড়াস্থ অন্ধ হাফিজীয়া মাদরাসা’র শিক্ষক-শিক্ষার্থীর সাথে ইফতার করেন। ইফতার শেষে সমিতি’র সভাপতি শাহরিয়ার মিল্টন এবং সাধারণ সদস্য রেদওয়ানুল হক আবীরের ব্যক্তিগত তহবিল থেকে অন্ধ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ঈদের বিভিন্ন বস্ত্র বিতরণ করা হয়। এসময় সমিতি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রফিক মজিদ, কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দদের মধ্যে সহ-সভাপতি আনিছুর রহমান আকন্দ, কোষাধ্যক্ষ মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য কাজী মাসুম, প্রভাষক মহিউদ্দিন সোহেল, সাধারন সদস্য সাফকাত হোসেন রিপন, এস কে সাত্তার, আবুল হাশিম, বিপ্লব দে কেটু, রেদওয়ানুল হক আবীব, ফারহানা পারভীন মুন্নী, মুহাইমিনুল ইসলাম হুমায়ুন, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান রিপন, ফেরদৌস আলী, এম সুরুজ্জামান প্রমূখ।

Shamol Bangla Ads

Efter_Pic_2

Need Ads
পূর্ববর্তী সংবাদ বীরোচিত অভ্যর্থনা বিশ্বজয়ী জার্মানদের পরবর্তী সংবাদ গাজায় শিশু হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন