ads

বুধবার , ১৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রেমিকের মস্তকবিহীন লাশ উদ্ধার : প্রেমিকা আটক

খবর টি পড়েছেন : ১৬৩
প্রেমিকের মস্তকবিহীন লাশ উদ্ধার : প্রেমিকা আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া কেরু কৃষি খামারের পূর্ব মাঠের আখক্ষেত থেকে রবিউল ইসলাম (৪২) নামে এক প্রেমিকের মস্তকবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলার বেড়াখালি গ্রামের নাজিম উদ্দীন মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানান, গত ১১ জুলাই বিকেলে রবিউল ইসলাম তার প্রেমিকা একই গ্রামের রুশিয়া খাতুনের হাত ধরে বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। বিষয়টি সন্দেহ হলে ১৪ জুলাই বিকেলে হরিণাকু-ু থানা পুলিশকে জানায় রবিউলের পরিবার। পরে পুলিশ রাতেই প্রেমিকা রুশিয়া খাতুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের বাবা নাজিম উদ্দীন জানান, রুশিয়া প্রেমের অভিনয় করে বাড়ি থেকে ডেকে নিয়ে সহকর্মীদের দিয়ে তার ছেলেকে হত্যা করিয়েছে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিউলকে খুন করা হতে পারে। ধারণা করা হচ্ছে, ১১ জুলাই রাতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজায় শিশু হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন পরবর্তী সংবাদ রাবি ছাত্রলীগের অভ্যন্তরিন মারামারি, আহত ২