ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় মহাসড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ

খবর টি পড়েছেন : ২১২
আগৈলঝাড়ায় মহাসড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Photo- Agailjhara= 02অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়ক দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। অবৈধ দখল উচ্ছেদ করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস সড়কের মুখে নতুন বাসস্ট্যান্ড হবার সম্ভাবনা রয়েছে। একারণে স্থানীয় প্রভাবশালীরা রামপ্রসাদ দাস, জীবন দাস, কামাল পাইক, দেলোয়ার পাইকসহ বেশ কয়েকজনের মহাসড়কের দু’পাশে প্রায় ৫শ’ গজ জায়গার দখল করেছে। এনিয়ে দখলদারদের সাথে ভূমি মালিকদের বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অনুরূপ হেলিপ্যাড সংলগ্ন বাইপাস সড়কের দু’পাশও দখল করেছে কতিপয় প্রভাবশালী। এঘটনা স্থানীয় প্রশাসন জানতে পেরে গতকাল সোমবার সকালে ওসি মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মহাসড়ক অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে।

আগৈলঝাড়ায় প্রেমিকজুটি আটক

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিকজুটিকে আটক করেছে পুলিশ। পরে তাদের স্ব স্ব থানায় প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, বানারীপাড়া উপজেলার মালিকান্দা গ্রামের বুদ্ধিশ্বর ঘরামীর মেয়ে কণিকা ঘরামীর সাথে দীর্ঘদির ধরে মোবাইলে উজিরপুর উপজেলা পটিবাড়ি গ্রামের দিগচাঁদ মন্ডলের ছেলে মিলন মন্ডলের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর সূত্র ধরে রোববার রাতে প্রেমিকজুটি আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় ঘুরতে এলে এলাকার স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের স্থানীয় একটি বাড়িতে আটকে রেখে পুলিশকে সংবাদ দেয়। এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল গিয়ে প্রেমিকজুটিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গতকাল সোমবার তাদের পুলিশী হেফাজতে স্ব স্ব থানায় প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়ায় সেটেলমেন্ট অফিসে প্রশাসনের নজরদারীর ফলে দালালরা লাপাত্তা

গতকাল সোমবার স্থানীয় বিভিন্ন পত্রিকায় ‘বরিশালের আগৈলঝাড়ায় সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে ওই অফিসসহ বিভিন্ন দপ্তরে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরে নজরদারী করায় দালালদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তারা গ্রেফতারের ভয়ে আত্মগোপন করে। তাই একদিনের জন্য সেটেলমেন্ট অফিস দালালমুক্ত থাকে। সাধারণ ভুক্তভোগীরা পত্রিকায় সাহসী সংবাদ প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রী, ভূমি অফিসে দালালদের উৎপাতে সাধারণ লোকজনের কাজকর্মে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব দপ্তরের কর্মকর্তারা দালালদের মাধ্যমে অনৈতিক আর্থিক সুবিধা ভোগ করে আসছিল। অনেক সময় সাধারণ লোকজন টাকা দিয়েও কাজ করাতে পারছিল না। দিনের পর দিন তারা চরম ভোগান্তির শিকার হয়েছে। সাধারণ ভুক্তভোগীরা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে জানালে প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালালেও দু’একদিনের তা পূর্বের অবস্থায় ফিরে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গোল্ডেন বল মেসির, গোল্ডেন বুট রদ্রিগেসের, গোল্ডেন গ্লাভস… পরবর্তী সংবাদ কুমিল্লা নগরীর ফুটপাতে জমে ওঠেছে ঈদের কেনাকাটা