ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ারায় শিয়াল মারতে গিয়ে ছুলফির আঘাতে কিশোরের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৭২
দোয়ারায় শিয়াল মারতে গিয়ে ছুলফির আঘাতে কিশোরের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারায় শিয়াল মারতে গিয়ে সহযোগির ছুলফির আঘাতে হোসেন আলী (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামের পাশের জঙ্গলে এ ঘটনা ঘটে। সে দেওয়াননগর গ্রামের ফয়জুল মিয়ার পুত্র। একাধিক সূত্র জানায়, এলাকায় শিয়ালের উৎপাত বৃদ্ধি পাওয়ায় অন্যান্যদের সাথে হোসেন আলী শিয়াল মারতে যায়। এক পর্যায়ে তার সহযোগির লক্ষ্যভ্রষ্ট ছুলফির আঘাতে হোসেন আলী গুরুতর আহত হয়। তাকে মুর্মুর্ষ অবস্থায় কৈতক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যু নিয়ে এলাকায় বিতর্ক চলছে। দোয়ারা থানার অফিসার্স ইনচার্জ সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান এখন পর্যন্ত কোন অভিযোগ তার কাছে আসেনি। 

ছাতকে টেম্পু-ফোরষ্ট্রোক মুখোমুখি সংঘর্ষে আহত ৬

Shamol Bangla Ads

ছাতকে টেম্পু ও ফোরষ্ট্রোক মুখোমুখি সংঘর্ষে ৬যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল গফুর (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিশ্বম্ভরপুর গ্রামের কালা মিয়ার পুত্র। শনিবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ছাতকস্থ বাস ষ্ট্যান্ড এলাকায় দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতক থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী যাত্রীবাহী ফোরষ্ট্রোক (নং- সুনামগঞ্জ থ-১১-০৪০০) বাস ষ্ট্যান্ড এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা নাম্বার বিহীন অটোটেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ৬যাত্রী আহত হয়। অন্যান্য আহত দোয়ারাবাজারের বাগানবাড়ি গ্রামের রাজ্জাক মিয়ার পুত্র জুলহাস মিয়া (২৫) ও তার স্ত্রী হালিমা বেগম (২২), ছাতকের মুক্তিরগাঁও গ্রামের রাজন মিয়া (৩২), একই গ্রামের কালা মিয়ার পুত্র তাজ উদ্দিন (৩০)কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বালিয়াডাঙ্গীতে হাত বাড়ালেই মিলছে মাদক পরবর্তী সংবাদ পাইকগাছা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাময়িক বহিস্কার